জাতীয়

নিষেধাজ্ঞা উপেক্ষা করে দূরপাল্লার বাস চলছে 

নিজস্ব প্রতিনিধি: ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। লকডাউনের মধ্যেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছেন লাখ লাখ মানুষ। তবে এবারের ঈদযাত্রা ছিল অন্য রকম।

দূরপাল্লার বাস বন্ধ থাকায় নানা ঝক্কি-ঝামেলা সঙ্গী করেই ঢাকা ছেড়েছে মানুষ। তবে, এর মধ‌্যেই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিছু কিছু দূরপাল্লার বাস যাত্রী নিয়ে রাজধানী ছেড়ে গেছে।

শুক্রবার (১৪ মে) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় দেখা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে কিছু বাস। পুলিশের তৎপরতা না থাকায় এ সুযোগকে কাজে লাগিয়ে এসব গণপরিবহন ঢাকা ছাড়ছে।

দেখা যায়, সায়েদাবাদ থেকে কুমিল্লার উদ্দেশে যাচ্ছে তিশা এক্সক্লুসিভ পরিবহনের একটি বাস। যেতে যেতে যাত্রী তোলার জন্য হাক-ডাক দিচ্ছেন গাড়ির স্টাফরা। তারা বলছে, ‘এই কুমিল্লা, কুমিল্লা। ছাইড়া গেল। ভাড়া ৪০০।’

ঈদের দিনও ঢাকা ছাড়ছেন অনেকে। ঘরমুখী মানুষ অতিরিক্ত ভাড়া দিয়েই বাসে করে ঢাকা ছাড়ছেন।

মোসলেম উদ্দিন নামের এক যাত্রী বলেন, ‘কুমিল্লা যাবো। চাঁদ রাত পর্যন্ত দোকান খোলা ছিল। বেচাবিক্রিও ভালো ছিল। তাই যেতে পারিনি। এখন বের হলাম বাড়ির উদ্দেশে। গাড়ির অপেক্ষায় আছি। দেখলাম, কিছু কিছু বাস ছেড়ে যাচ্ছে।

কিন্তু ভাড়া নিচ্ছে কয়েক গুণ বেশি। আগে যেখানে ভাড়া নিতো ১৩০-১৫০ টাকা। এখন নিচ্ছে ৪০০ করে। কম ভাড়ায় অন্য কোনো যানবাহন না পেলে অতিরিক্ত ভাড়া দিয়েই যেতে হবে।’

কাজলার চা দোকানি জহিরুল ইসলাম জানেন, ‘পুলিশি টহল না থাকলে মাঝে মধ্যে কিছু বাস ছেড়ে যায়। বিশেষ করে, ভোর রাত থেকে সকাল পর্যন্ত। আজ দেখলাম ঈদের নামাজের পর থেকেই দূরপাল্লার কিছু কিছু বাস যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যাচ্ছে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা