জাতীয়

মালদ্বীপে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশের কর্মী ও পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ।

শনিবার (০৮ মে) দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা দিয়েছে।

নিষেধাজ্ঞায় বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে দক্ষিণ এশিয়ার সাত দেশ থেকে কর্মী ও পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো।

দেশ হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান।

মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার থেকে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের পর্যটকদের মালদ্বীপে প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর পাশাপাশি এই দেশগুলোর ওয়ার্ক পারমিটধারী ব্যক্তিদের মালদ্বীপে পৌঁছানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

মালদ্বীপে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১৩৪ জন। মারা গেছেন ৮২ জন। সুস্থ হয়েছেন ২৫ হাজার ৭৮২ জন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা