জাতীয়

প্রবাসীদের সেবায় আমি প্রবাসী অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষে বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেবা আরও সহজ ও ডিজিটালাইজড করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ‘আমি প্রবাসী (Ami Probashi)’ নামক একটি অ্যাপের উদ্বোধন করেছেন।

মুজিববর্ষের উদ্যোগ হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং বেসরকারি অ্যাপ নির্মাতার যৌথ উদ্যোগে অ্যাপটি নির্মাণ করেছে থেনস সিস্টেমস লিমিটেড প্রতিষ্ঠান।

শনিবার (৮ মে) ভার্চুয়ালি অ্যাপটির উদ্বোধন কালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই অ্যাপ ব্যবহার করে প্রবাসী কর্মীরা উপকৃত হবেন।

তিনি বলেন, বর্তমান করোনা মহামারির চ্যালেঞ্জ মোকাবিলা করেই সবাইকে প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে হবে।

দেশের অর্থনীতিতে রেমিটেন্সের অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, প্রবাসীদের রেমিটেন্সে প্রণোদনার পরিমাণ ২ শতাংশ থেকে ৪ শতাংশ করার জন্য অর্থমন্ত্রীর কাছে একটি পত্র পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই অ্যাপের সবগুলি সেবা প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিতে পারলে বৈদেশিক কর্মসংস্থানে প্রতারণা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং উচ্চ অভিবাসন ব্যয় অনেকাংশে কমবে। এছাড়াও প্রবাসীদের প্রত্যাশা পূরণে এই অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেন, জনশক্তি রফতানি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। দেশের অর্থনীতি ও উন্নয়নে প্রবাসীদের রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে প্রবাসীদের রেমিট্যান্স যেন ভালোভাবে ব্যয় হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। অ্যাপটি অভিবাসনের লক্ষ্য পূরণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন আহমদ কায়কাউসার।

সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, বিদেশ গমনেচ্ছু কর্মীদের বিদ্যমান ডাটা ব্যাংকে অন্তর্ভুক্তির জন্য ব্যবহারকারীগণ এই অ্যাপটিকে একটি ঐচ্ছিক চ্যানেল হিসেবে ব্যবহার করতে পারবেন। এর ফলে বিএমইটি’র বিদ্যমান সুবিধার পাশাপাশি ব্যবহারকারীরা ঘরে বসেই নিজস্ব স্মার্টফোন থেকে বিএমইটি’র ডাটা ব্যাংকে অন্তর্ভুক্তির সুবিধা পাবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শামসুল আলম এবং অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইকরামুল হক ও পরিচালক নামির আহমদ প্রমুখ।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা