জাতীয়

যুক্তরাষ্ট্রের কাছে ৪০ লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : সঙ্কট উত্তরণ এবং জরুরি প্রয়োজন মেটাতে যুক্তরাষ্ট্রের কাছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত ৪০ লাখ ডোজ করোনা টিকা চেয়েছে বাংলাদেশ সরকার। এ অনুরোধের পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার জানিয়েছেন, টিকা দেয়ার ক্ষেত্রে তার দেশ ‘আন্তরিকভাবে’ কাজ করছে।

বৃহস্পতিবার (৬ মে) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে এ কথা জানান মিলার। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, আমরা চিঠি দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে জরুরিভিত্তিতে ৪০ লাখ টিকা চেয়েছি। যাতে আমাদের যাদের দ্বিতীয় ডোজ টিকা দেয়া বাকি আছে, তাদের দেয়া যায়।

তিনি আরও বলেন, আমরা জেনেছি, তাদের কাছে ৬০ মিলিয়নের মতো টিকা পড়ে আছে। আমরা আমাদের দেশে দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে তাদের কাছে জরুরিভিত্তিতে টিকা চেয়েছি। এমনিতে ১০ থেকে ২০ মিলিয়ন ডোজ টিকা চেয়েছি। বেশি বলতে তো সমস্যা নেই, যা পাওয়া যায়।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। তবে দুই চালানের পর আর টিকা সরবরাহ করতে পারেনি উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউট। সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে টিকার প্রথম ডোজ দেয়া স্থগিত রেখেছে সরকার।

সংশ্লিষ্ট সূত্র বলছে, যে টিকা এখন মজুত আছে তা দিয়ে প্রথম ডোজ গ্রহণকারী সবাইকে দ্বিতীয় ডোজ দেয়াও সম্ভব হবে না।

এমন পরিস্থিতিতে সরকার চীন ও রাশিয়া থেকে টিকা আনার জোড় প্রচেষ্টা শুরু করেছে। তবে যারা প্রথম ডোজ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, তাদের ক্ষেত্রে ওই টিকার বিকল্প নেই।

এদিকে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৬ কোটি ডোজ টিকা বিভিন্ন দেশে পাঠাবে বলে গত মাসের শেষদিকে ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

সঙ্কটে দেখা দেয়ায় বাংলাদেশ এখন সেখান থেকে কিছু টিকা চাইছে।

টিকার প্রতিশ্রুতি মিলেছে কি-না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রদূত জানিয়েছেন, সঠিক দিনক্ষণ দেয়া যাবে না। কিন্তু এ নিয়ে তারা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। আমরা বলেছি, আপনারা যখন ভারত বা অন্য দেশে টিকা দেবেন, তার আগে আমাদের দেবেন। আমাদের জরুরি ভিত্তিতে দরকার।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা