জাতীয়

গরীবের জন্য বরাদ্দ  ৮৭ লাখ ৫০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরকে সামনে রেখে দুস্থদের জন্য ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

ডিএসসিসি সচিব আকরামুজ্জামানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ঈদকে আনন্দময় করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের কাউন্সিলররা এক লাখ টাকা করে মোট ৭৫ লাখ টাকা পাচ্ছে। আর নারী কাউন্সিলররা ৫০ হাজার করে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ। এই অর্থ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে বরাদ্দকৃত মেয়রের ঐচ্ছিক তহবিল খাত থেকে গত ৫ মে অনুমোদন দেওয়া হয়েছে।

একটি পরিবারকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হবে। আর্থিক অনুদানের জন্য বিবেচ্য ব্যক্তি-পরিবার প্রধানের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকতে হবে। চেক বিতরণের মাস্টাররোল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তার দফতরে পাঠাতে হবে। সেই সঙ্গে উপকারভোগীকে সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার হতে হবে।

অন্যদিকে চলমান বিধিনিষেধে করোনার সংক্রমণ প্রতিরোধে এ পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশন দৃশ্যমান তেমন কোনো উদ্যোগ নেয়নি। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সংস্থাটা দুটি। গত বছর দুই সিটি করপোরেশের দুস্থ-অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রীসহ এগিয়ে এসেছিল। কিন্তু এবার তেমনটা চোখে পড়ছে না।

যদিও সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, করোনাকালে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের জন্য ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরের প্রত্যেককে এক লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে খাদ্যশস্যও বিতরণ করা হচ্ছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ওয়ার্ডপ্রতি ৫০০ জন অসহায়-হতদরিদ্র মানুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণের জন্য কাউন্সিলরদের প্রত্যেককে ১ লাখ ৭৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

এছাড়া ডিএনসিসি এলাকার ১ হাজার ৯০৭টি মসজিদের প্রত্যেক ইমামকে ২ হাজার টাকা ও প্রত্যেক মুয়াজ্জিনকে ১ হাজার টাকা করে মোট ৫৭ লাখ ২১ হাজার টাকা দেওয়া হয়েছে। ৩৩৩ ও হটলাইনের মাধ্যমে খাদ্য সহায়তার জন্য ফোন করা অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ১০ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। খাদ্য সহায়তা বাবদ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া ৭ লাখ টাকা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। শিশু খাদ্য ক্রয়পূর্বক বিতরণের জন্য একই মন্ত্রণালয় থেকে ৫০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

উল্লেখ্য, গতবছর সরকারের পক্ষ থেকে বরাদ্দ পৌঁছার আগেই নিজেদের অর্থায়নে খাদ্য বিতরণ শুরু করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর অংশ হিসেবে সেসময় ৬৬ দিনের সাধারণ ছুটিতে কয়েক লাখ নগরবাসীকে খাবার সরবরাহ করা হয়।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা