জাতীয়

খালেদার উন্নত চিকিৎসার ব্যবস্থা নেয়ার দাবি বিএফইউজে ও ডিইউজের একাংশের

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারিরীক অবনতিশীল পরিস্থিতিতে গভীর উৎকন্ঠা প্রকাশ করে অবিলম্বে পরিবার ও দলের চাওয়া অনুযায়ী বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে'র (একাংশ) সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমীন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে'র (একাংশ) সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। বিদেশে চিকিৎসার অনুমতি প্রশ্নে যাছাই বাছাইয়ের নামে কালক্ষেপণের কৌশল পরিহার করার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বৃহস্পতিবার (৬ মে) ডিইউজের (একাংশ) দফতর সম্পাদক ডিএম আমিরুল ইসলাম অমর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় আমরা উদ্বিগ্ন। আর এক মূহুর্ত কালক্ষেপণ ও ছলচাতুরী না করে অবিলম্বে তাঁর পরিবার ও দলের চাওয়া অনুযায়ী বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। অনুমতির নামে সময়ক্ষেপণের কারণে খালেদা জিয়ার জীবন ঝুঁকির মুখে পড়লে তার পুরো দায় সরকারকে নিতে হবে বলে তারা হুশিয়ারি উচ্চারণ করেন।

একই সঙ্গে বানোয়াট ভিত্তিহীন অভিযোগে তাঁর বিরুদ্ধে দেয়া সাজার সকল আদেশ শুধু সাময়িক স্থগিত নয়, স্থায়ীভাবে বাতিল করে তাঁকে পুরোপুরি মুক্ত ও স্বাধীন মানুষ হিসেবে দেশ ও জনগণের মাঝে ফেরার সুযোগ দেয়ারও দাবি জানান বিএফইউজে ও ডিইউজের একাংশের নেতারা।
তারা বলেন, প্রতিহিংসার চর্চা যথেষ্ট হয়েছে, এবার ইতি টানুন। বাংলাদেশকে আজকের পর্যায়ে আনার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অনেক ত্যাগ ও অবদান রয়েছে। কেবলমাত্র দেশ ও জনগনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আপসহীন অবস্থানের কারণে তিনি আজ সবচেয়ে মজলুম নেত্রী।

সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা