জাতীয়

বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিতে আগ্রহী গ্রিস

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে অস্থায়ীভিত্তিতে কৃষি শ্রমিক নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে গ্রিস। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্‌মেদ গ্রিসের অভিবাসন বিষয়ক মন্ত্রী নোটিস মিতারাকি’র সঙ্গে সাক্ষাৎ করলে মন্ত্রী তাকে এ আগ্রহের কথা জানান।

বুধবার (০৫ মে) মন্ত্রীর দফতরে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত আসুদ আহ্‌মেদ। সাক্ষাতে তারা অভিবাসন ও গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় গ্রিসের কৃষিক্ষেত্রে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণের বিষয়টি বিবেচনা করার জন্য রাষ্ট্রদূত অভিবাসন বিষয়ক মন্ত্রীকে অনুরোধ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার রাতে জানিয়েছে, গ্রিসের অভিবাসন বিষয়ক মন্ত্রী নোটিস মিতারাকি’র সঙ্গে রাষ্ট্রদূত আসুদ আহ্‌মেদের সাক্ষাতে মন্ত্রী তার দেশের বৈধ ও নিরাপদ অভিবাসনকে উৎসাহিত করতে নীতিগত অবস্থান তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ থেকে অস্থায়ীভিত্তিতে কৃষি শ্রমিক নিয়োগের বিষয়েও আগ্রহ দেখান।

রাষ্ট্রদূত বাংলাদেশের কৃষি শ্রমিকদের রেসিডেন্স পারমিট দিয়ে অথবা কৃষি শ্রমিক হিসেবে নিবন্ধিত করার মাধ্যমে নিয়মিত করার প্রস্তাব দেন। এ সময় তিনি বলেন, এই বিপুলসংখ্যক বাংলাদেশি কৃষি শ্রমিক তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে গ্রিসের অর্থনীতিতে ভূমিকা রাখছে। নিয়মিত হলে তারা স্বাস্থ্য, নিরাপত্তা, আবাসন ও আইনি সুবিধাসহ বৈধ নাগরিকদের জন্য প্রযোজ্য সব সুযোগ-সুবিধা পাবেন।

অভিবাসন বিষয়ক মন্ত্রী জানান, এ বছর গ্রিক সরকার ১৫ হাজারের বেশি অনিয়মিতভাবে বসবাসকারী কৃষি শ্রমিককে ওয়ার্ক পারমিট দেবে। তবে এ সময় তিনি অনিয়মিতভাবে আসা অভিবাসীদের সব আইনি প্রক্রিয়া শেষে নিজ নিজ দেশে সসম্মানে ফেরত পাঠানোর বিষয়ে গ্রিক সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, বিপদসংকুল পথে অনিয়মিত অভিবাসন এবং মানব পাচারের মতো অপরাধ প্রতিহত করার লক্ষ্যেই গ্রিক সরকারের এমন শক্ত অবস্থান নিয়েছে।

বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিয়োগের বিষয়ে একটি আইনি কাঠামো বা চুক্তি সম্পাদনের বিষয়ে রাষ্ট্রদূত আসুদ আহ্‌মেদের প্রস্তাকের পরিপ্রেক্ষিতে অভিবাসন বিষয়ক মন্ত্রী তার সরকারের এ ধরনের প্রস্তাব গ্রহণে আন্তরিকতা ও আগ্রহের বিষয়টি জানান। এ সময় তিনি জানান, গ্রিস বৈধভাবে কৃষি শ্রমিকদের নিয়োগে সহায়তা করতে প্রস্তুত। এক্ষেত্রে বাংলাদেশের কৃষি শ্রমিকদের দুই বছর মেয়াদি কৃষি ভিসা দেওয়া যৌক্তিক হবে বলে তিনি মত দেন। প্রবাসী বাংলাদেশিদের অবসরকালীন পেনশনের বিষয়টিও অগ্রাধিকারভিত্তিতে নিষ্পন্ন করবেন বলে তিনি রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রিস প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে অবসরকাল যাপনের ক্ষেত্রে পেনশন প্রদানের বিষয়টি গ্রিস ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা চলছে। এছাড়া বাংলাদেশের রাষ্ট্রদূত করোনা মহামারির মধ্যে বাংলাদেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের গ্রিসে ফিরে আসতে সহায়তা করার জন্য এবং পর্যায়ক্রমে প্রবাসীদের রেসিডেন্স ও ওয়ার্ক পারমিট স্বয়ংক্রিয়ভাবে নবায়নের ব্যবস্থা করার জন্য অভিবাসন বিষয়ক মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

সাক্ষাতে তারা প্রবাসীদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, কৃষি শ্রমিকদের জন্য টেকসই আবাসন ব্যবস্থা এবং যৌথভাবে গ্রিসের স্বাধীনতার দ্বিশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন বিষয়েও আলোচনা করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা