জাতীয়

প্রতিদিন ৬৪৬ টন প্লাস্টিক বর্জ্য উৎপাদন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় প্রতিদিন ৬৪৬ টন প্লাস্টিক বর্জ্য উৎপাদন হচ্ছে। যা ২০০৫ সালে রাজধানী ঢাকায় প্রতিদিন প্লাস্টিক বর্জ্য উৎপাদন হতো ১৭৮ টন। এ হিসেবে গত ১৫ বছরের ব্যবধানে দিনে প্লাস্টিক বর্জ্যের উৎপাদন বেড়েছে ৪৬৮ টন।

বুধবার (৫ মে) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, সবুজ ও স্মার্ট প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য প্লাস্টিক দূষণকে মোকাবিলা করা একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন এজেন্ডা।

তিনি বলেন, প্রতিযোগিতায় প্লাস্টিকের দূষণকে পরাজিত করার প্রস্তাবিত সৃজনশীল ও ব্যবহারিক সমাধানগুলোর বিষয়ে আমি অভিভূত। প্লাস্টিকের টেকসই ব্যবস্থাপনার দিকে বিশ্বব্যাংক বাংলাদেশ সরকার, বেসরকারি খাত এবং সুশীল সমাজের দলগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশায় রয়েছে।

বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান বলেন, বাংলাদেশ সরকার দূষণ রোধ এবং টেকসই সবুজ বৃদ্ধি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দূষণ রোধ ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। এ ইস্যুতে আমাদের যুবসমাজ ভালোভাবে জড়িত রয়েছে এবং প্লাস্টিকের দূষণ রোধ করার জন্য সমাধানের উপায় বের করছে।

বিশ্বব্যাংক জানায়, ‘প্লাস্টিক সার্কুলারিটি ইনোভেশন চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতায় চারটি বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশে প্লাস্টিক দূষণ মোকাবিলায় সমাধানের উপায়গুলো খোঁজা হয়েছে।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা