জাতীয়

‘৪৫০০ ইউনিয়ন আসছে ব্রডব্যান্ডের আওতায় আসছে’

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মধ্যেই দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদকে (ইউপি) ফাইবার অপটিক হাইস্পিড ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় তিনি বলেন, পাহাড় ও দ্বীপ অঞ্চলে ফাইবার অপটিক্যাল ক্যাবল নেয়া যাচ্ছে না, সেগুলোতে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের মাধ্যমে যুক্ত করা হবে।
রোববার(০২এপ্রিল)টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত এলাকাগুলোর ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্থাপন কাজের উদ্বোধন উপলক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতথ্য জানান। এ অনুষ্ঠানে জুম অনলাইনে যুক্ত ছিল ১৩টি উপজেলার ২১টি ইউনিয়ন ।

মন্ত্রী বলেন, দেশের প্রায় ৩ হাজার ৮০০ ইউনিয়নে ইতোমধ্যে হাইস্পিড ফাইবার অপটিক ক্যাবল কানেক্টিভিটি পৌঁছে গেছে। আইসিটি বিভাগের কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে দুর্গম এলাকার ৬১৭টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে হাইস্পিড ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে দেওয়া হবে। চলতি বছরে এর মূল অবকাঠামো তৈরির কাজ সম্পন্ন হবে।

তিনি জানান, দেশে বিটিসিএলের মাধ্যমে ১ হাজার ২০০,বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইনফো সরকার ৩ প্রকল্পের আওতায় ২ হাজার ৬০০ ইউনিয়নে ফাইবার অপটিকের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন,আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদের নির্দেশনা অনুযায়ী যেসব ইউনিয়নে পাহাড় ও দ্বীপ রয়েছে এবং যেসব অঞ্চলে ফাইবার অপটিক ক্যাবল নেওয়া যাচ্ছে না, সেসব জায়গাগুলোকে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের মাধ্যমে যুক্ত করা হবে। এর মাধ্যমে গ্রামে বসেই শহরের সুযোগ-সুবিধা ভোগ করা যাবে। দুর্গম এলাকার তরুণ প্রজন্ম ফ্রিল্যান্সার হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি সংসদীয় আসনে একটি করে স্কুল অব ফিউচার মডেল স্কুল হবে, যেখানে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের উপস্থিতি, তাদের ক্লাসে উপস্থিত হওয়া, তাদের কোর্স কারিকুলাম সবকিছু অনলাইনে থাকবে। পাশাপাশি তাদের ‘স্কুল অব ফিউচার’ ল্যাবে তারা ফ্রন্টিয়ার টেকনোলজি সম্পর্কে হাতে-কলমে শিক্ষা নিতে পারবে।

কাজের গুণগত মান বজায় রেখে জনগণের ইন্টারনেট সেবা দিতে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে ১৩টি উপজেলার ২১টি ইউনিয়নের সংশ্লিষ্টরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। এসময় বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. মোতাহার হোসেন, কিশোরগঞ্জ- ৪ আসনের রেজওয়ান আহম্মদ তৌফিক, বরিশাল -৪ আসনের পংকজ নাথ, চট্টগ্রাম-৩ আসনের মাহফুজুর রহমান, সিরাজগঞ্জ-১ আসনের তানভীর শাকিল জয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা