জাতীয়

কনক হত্যায় স্বামী ফারুকের জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক: পারিবারিক কলহের জেরে স্ত্রী উমামা বেগম কনককে হত্যার ঘটনায় স্বামী ওমর ফারুক আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রাজধানীর পল্লবী এলাকার ওই ঘটনায় করা মামলায় রোববার (২৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জবানবন্দি গ্রহণ করেন।

আদালত এরপর ফারুককে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে পল্লবী থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজধানীর পল্লবী থানার মামলায় তদন্ত কর্মকর্তা ও পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আজাদ তাকে আদালতে হাজির করেন। একই সঙ্গে আসামি ওমর ফারুক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন। পরে বিচারক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত শনিবার (২৪ এপ্রিল) পল্লবী থানা পুলিশ ওমর ফারুককে গ্রেপ্তার করে। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে কথা কাটাকাটির একপর্যায়ে রান্নাঘর থেকে বটি এনে কুপিয়ে স্ত্রী কনককে গুরুতর আহত করেন স্বামী ওমর ফারুক। পরে তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গণমাধ্যমকে নিহতের দুলাভাই বাবুল বলেন, ওমর ফারুক দীর্ঘদিন জাপানে ছিলেন। কয়েক বছর আগে দেশে আসেন। তাদের দুই ছেলে-মেয়ে। মিরপুরের পল্লবী এলাকায় স্বামী-সন্তান নিয়ে থাকতেন কনক। তার বাড়ি নরসিংদী জেলার সদর থানার সাটিরপাড়ায়। কনকের বড় মেয়ে ফাহিমা ‘ও লেভেল’ ও ছেলে ওয়াসিফ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, পাঁচ বছর আগে ওমর ফারুক জাপান থেকে দেশে আসেন। তিনি দেশে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন। ফ্ল্যাট নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে ওমর ফারুক রান্নাঘর থেকে বটি এনে কনককে কুপিয়ে আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা