জাতীয়

বছরের সর্বোচ্চ গরম আজ, অতিষ্ঠ জনজীবন

নিজস্ব প্রতিনিধি: জোহরের নামাজ আদায় করে দ্রুততার সঙ্গে পরনে থাকা পাঞ্জাবি খুলে প্রকৃতির কাছে যেন একটু ঠাণ্ডা বাতাসের আর্জি জানালেন আনারস বিক্রেতা মো. নুর ইসলাম।

রোববার (২৫ এপ্রিল) রাজধানীর উত্তরা এলাকার ৫ নম্বর সেক্টরের সড়কে দুপুরের দিকে এমন পরিস্থিতিতে দেখা যায় তাকে।

আলাপকালে তিনি বলেন, খুব গরম পড়ছে। চলাফেরা ও কাজকর্ম করা খুবই কঠিন হয়ে পড়েছে। ছায়ায় দাঁড়িয়েও শরীর থেকে ঘাম বের হচ্ছে। আজকের গরমটা অন্যান্য দিনের চেয়ে বেশিই।

নুর ইসলামের কথার সূত্র ধরে আবহাওয়া অফিসে খোঁজ নিতেই জানা গেল, শুধু ঢাকা নয় দেশের প্রায় সবখানেই রোদের তীব্রতা বেড়েছে অনেক বেশি। ঢাকায় একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

আবহাওয়া অফিসের তাপমাত্রার তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, আজ চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা। অতীতের রেকর্ড ৪০ দশমিক ৩ ডিগ্রি ছাড়িয়ে আজ রাজশাহীতে ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে চলছে। এটি এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

সড়কের পাশে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বসে আছেন চালক আব্দুল মান্নান। তিনি বলেন, নিচ থেকে আসছে সড়কের তাপ। আর উপর থেকে আসছে সূর্যের তাপ।

দুইয়ে মিলে যেন জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এতো গরম শেষ কবে যে পেয়েছিলাম, তা মনে করতে পারছি না। এমন গরম হলে সড়কে টেকাই মুশকিল হয়ে পরবে।

শুধু আনারস বিক্রেতা নুর ইসলাম বা আব্দুল মান্নানই নন, পুরো রাজধানীবাসীই এরকম গরম অনুভব করছেন। সরেজমিনেও আজ রোদের এমন উত্তাপ পাওয়া গেল।

রাজধানীর উত্তরা, বিমানবন্দর, মহাখালীসহ বিভিন্ন এলাকা ঘুরেও দেখা গেল গরমে অতিষ্ঠ হয়ে মানুষ শীতল বাতাস আর ছায়া খুঁজে বেড়াচ্ছেন। সড়কে যেন একটু দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে পড়েছে। সড়কের তাপ সরাসরি ‍মুখে লেগে শরীরে যেন গরম বাতাস প্রবেশ করছে।

আবহাওয়া অফিস জানায়, গতকাল ঢাকায় সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে দুপুরে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনায় ৪০ দশমিক ৯, বরিশালে ৪০ দশমিক ৮, চট্টগ্রামে ৩৬ দশমিক ৬, সিলেটে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে দেখা যাচ্ছে, রোববার দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। শ্রীমঙ্গল অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। যার এলাকা আরও বিস্তৃত হতে পারে।

গত ২০ এপ্রিল আবহাওয়া অফিসের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এর আগে গত ২০১৯ সালে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা