জাতীয়

রাজধানীমুখি মানুষের ঢল, উধাও মুভমেন্ট পাস

নিজস্ব প্রতিবেদক: চলমান লকডাউন শেষ হচ্ছে ২৮ এপ্রিল। তবে মানুষের জীবন-জীবিকার বিষয়টি মাথায় রেখে নো মাস্ক নো সার্ভিস ফর্মুলার দিকে যাচ্ছে সরকার।

এরই মধ্যে রোববার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। কিন্তু লকডাউনের বাকি আছে আরও থাকে দুই দিন। এই দুইদিন মানুষ কীভাবে শপিংমলে যাবে এমন প্রশ্নে পুলিশ প্রশাসনের সাফ জবাব লাগবে মুভমেন্ট পাস। কিন্তু মুখে বললেও বাস্তবে মিলছেনা সেই চিত্র। সকাল থেকেই বিভিন্ন শপিং মলে দেখা গেছে লোক সমাগম।

রাজধানীতে দেখাগেছে বেশির ভাগই ব্যাক্তিগত গাড়ির চাপ। একই সঙ্গে আয় রোজগারের আশায় ঢাকামুখী হচ্ছেন শ্রমজীবী মানুষ। এতে ফেরিঘাট গুলোতে বেড়েছে যানবাহনের চাপ। সরজমিনে কোথাও দেখাও মেলেনি স্বাস্থ্যবিধি নিশ্চিতে পুলিশ মুভমেন্টপাস চেকে নেই পুলিশি তৎপরাতা। এতে সাধারণ মানুষ বলছেন উধাও মুভমেন্টপাস।

এ প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, স্বাথ্যবিধি না মেনে চললে কঠোর লক ডাউন দিতে বাধ্য হবে সরকার।

অপরদিকে পুলিশের কিতাবি ভাষায় কেনাকাটা করতে মুভমেন্ট পাসদেখাতে হবে। লকডাউন চলাকালীন সময় জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য ১৪টি ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে মুভমেন্ট পাস। এগুলোর মধ্যে-মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা কাজে নিয়োজিত, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, পর্যটন, মরদেহ সৎকার, ব্যবসা ইত্যাদি। এছাড়া যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরির সঙ্গে মিল নেই, তাদের অন্যান্য ক্যাটাগরিতে পাস দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে লকডাউনে কেনাকাটা করতে মার্কেটে যাবেন, নিয়মানুযায়ী তাদেরও মুভমেন্ট পাস দেখাতে হবে।

ঈদুল ফিতর সামনে রেখে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে দোকানপাট খুলে দেওয়ায় স্বাথ্যবিধি আইনের বিপরীত চিত্র এখন হাইওয়ে রোডসহ ফেরিঘাটগুলোতে। সরকারি ঘোষণার পর গ্রামের বাড়ি থেকে রাজধানীর দিকে ছুটে আসছেন সংশ্লিষ্টেরা। কিন্তু লকডাউনের কারণে পর্যাপ্ত যানবাহন না থাকলেও নানা উপায়ে ঢাকার দিকে যাত্রা করছেন তারা। যাত্রী ও যানবাহন পারাপারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পাঁচটি ছোট ফেরি চালু রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘাট এলাকায় স্বাস্থ্যবিধি না ছুটছে যাত্রী ও চালকরা। দক্ষিণবঙ্গমুখী শিমুলিয়া ঘাটে যাত্রীদের চাপ বাড়তে দেখা গেছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে বিধি-নিষেধের মধ্যেই যে যেভাবে পারছেন ঢাকায় আসার চেষ্টা করছেন।

মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চার থেকে পাঁচটি ফেরি চলাচল করছে। এসব ফেরিতে করে ঢাকার যাত্রা করছেন শ্রমজীবী মানুষ। লঞ্চ-স্পিডবোট বন্ধ থাকায় ফেরিঘাটে যাত্রীদের উপস্থিতি বেড়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না।

উল্লেখ্য,গত শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখার উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দোকানপাট ও শপিংমল খোলার কথা জানানো হয়। এতে বলা হয়, ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে রোববার থেকে দোকানপাট-শপিংমল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে।বিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমাতে গত ৫ এপ্রিল চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার। তবে সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক ইত্যাদি খোলার রাখার অনুমতি দেওয়া হয়েছিল। এর একদিন পরে রাস্তায় গণপরিবহনের সংকট দেখা দিলে ৭ এপ্রিল থেকে সিটি করপোরেশন এলাকা গণপরিবহণ চলার অনুমতি দেয় সরকার।

পরে সর্বশেষ ১৪ এপ্রিল সকাল থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সারা দেশে কঠোর বিধি-নিষেধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তা ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

সাননিউজ/টি এস/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা