জাতীয়

আরমানিটোলায় অগ্নিকাণ্ড : মামলা তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। রাজধানীর বংশাল থানায় দায়ের করা এই মামলা তদন্ত করে ১০ জুন প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মামলার এজাহার আদালতে পৌঁছালে শনিবার (২৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার এজাহারটি গ্রহণ করেন। এরপর তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য এ তারিখ নির্ধারণ করে আদালত।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা হেলাল উদ্দিন (জিআরও) এ তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তা বলেন, ‘মামলায় এজাহার নামীয় আট জন আসামি রয়েছেন। এছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জন আসামি রয়েছেন।’

গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) রাতে অবহেলাজনিত মৃত্যু এবং অবৈধভাবে রাসায়নিক দ্রব্য রাখার দায়ে ভবন মালিক ও গোডাউন মালিকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বংশাল থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির।

ইনচার্জ বলেন, ‘আমরা প্রথমে অপেক্ষা করেছিলাম যে, অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা মামলা করে কি না। কিন্তু স্বজনরা মামলা করার বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেননি। চারজন নিহত এবং ২১ জন আহত হয়ে ঘটনাটি বড় আকার ধারণ করায় পুলিশ বাদী হয়ে রাত ৯টার দিকে মামলাটি দায়ের করে। মামলায় আসামিরা হলেন ভবনের মালিক মোস্তাক আহমেদ এবং কেমিক্যাল গোডাউনের মালিকরা।’

গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিনগত রাত সোয়া ৩টার দিকে আরমানিয়ান স্ট্রিটের হাজী মুসা ম্যানশনে আগুনের সূত্রপাত ঘটে। ১৯টি ইউনিটের চেষ্টায় হাজী মুসা ম্যানশনে লাগা আগুন শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে।

তিনি জানান, অতিরিক্ত জেলা প্রশাসক ভাস্কর দেবনাথ, দক্ষিণ সিটি করপোরেশন ও বিস্ফোরক পরিদফতরের প্রতিনিধির উপস্থিতিতে শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সিলগালা করা হয় হাজী মুসা ম্যানশন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভবনটি সিলগালা থাকবে।

এর আগে সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান, এটি অপরিকল্পিত কেমিক্যাল মার্কেট। এই ভবনে আমরা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাইনি। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ১০-১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এ ঘটনায় আমাদের তিনজন কর্মী আহত হয়েছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা