জাতীয়

অরক্ষিত রানা প্লাজার স্মৃতিস্তম্ভ

লোটন আচার্য্য, সাভার : এক হাজার একশ ছত্রিশ জনের তাজা প্রাণ আর কয়েক শতাধিক শ্রমিকের পঙ্গুত্ব বরণের কূপ ছিল রানা প্লাজা । এক সময় ৯ তলা ভবন জুড়েই থাকতো কোলাহল ও কর্মচঞ্চল্যতা। তবে এখন অনেকটাই ডুবায় পরিণত হয়েছে। আর সামনের পাশে অবৈধ দোকানিদের দখলে প্রতিযোগিতা । সে সাথে অবৈধ ট্র্যাক্সি স্ট্যান্ড ও ড্রাইভাররা গল্প গোজবের স্থান বেঁছেছে রানা প্লাজার স্মৃতিস্তম্ভে। তবে শ্রমিকদের দাবি অবৈধভাবে দখলদার উচ্ছেদ ও স্মৃতিস্তম্ভের রক্ষণাবেক্ষণের ।

সরেজমিনে দেখা যায়, রানা প্লাজা সামনের জমিগুলোতে অবৈধভাবে দোকান নির্মাণ ও ট্যাক্সি স্ট্যান্ডে কাজে ব্যবহার করছে । অন্যদিকে ক্ষেপের অভাবে অলস সময় পার করা ট্যাক্সি ড্রাইভাররা স্মৃতিস্তম্ভে বসে আবার কেউ পা তুলে দাঁড়িয়ে গল্প গুজবে মেতেছে ।

রানা প্লাজার শ্রমিক নাসির জানান , ২০১৩ সালে ২৪ শে এপ্রিল সকালে রানা প্লাজার নয় তলা ভবন ধসে পড়ে । এতে প্রাণ হারায় ১ হাজার ১শ ৩৬ জন এবং কয়েক হাজার শ্রমিক আহত হয়ে মানবেতন জীবন যাপন করছে । তাদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ হলেও দেখভালের দায়িত্বে নেই কেউ । আবার অবৈধভাবে দোকান বসিয়ে দখল করে নিচ্ছে রানা প্লাজার জমি ।

তবে এব্যাপারে অবৈধভাবে দখলকারী দোকানীদের সাথে কথা বলতে চাইলে কেউ প্রতিবেদকের সাথে কথা বলতে রাজি হয়নি ।

অন্যদিকে মহাসড়কের জমি ও রানা প্লাজা স্মৃতিস্তম্ভের খালি জায়গায় গড়ে ওঠেছে অবৈধ ট্যাক্সি স্ট্যান্ড । সেখানে জামাল নামের এক ড্রাইভারের সভাপতিত্বে গড়ে ওঠেছে ট্যাক্সি স্ট্যান্ডটি । সেই সাথে ড্রাইভারদের অবসর সময় কাটে স্মৃতিস্তম্ভে বসে গল্প গোজব করে ।

এবিষয়ে ওই ট্যাক্সি ট্যান্ডের সভাপতি জামাল জানান, ‘ড্রাইভাররা আসলে বুঝে নাই । তাদের কে আমি ওয়ার্নিং দিয়ে দিবো । যাতে তারা এতুটুকু জায়গা ছেড়ে বসে।

এদিকে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সাজ্জাদ করিম খান জানান, এরআগে একাধিক বার ওই ট্যাক্সি স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে । তাদেরকে রেকার বিলও করেছি । কিন্তু কিছু দিন বন্ধ করে ঘুরে ফিরে আসা শুরু করে । তবে তিনি ট্যাক্সি স্ট্যান্ডের বিরুদ্ধে আইনুনগত ব্যবস্থা নেওয়া কথা জানান ।

তবে এনিয়ে ক্ষোভের কথা জানান রানা প্লাজার গার্মেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমাদুল ইসলাম (এমদাদ) । তিনি বলেন , রানা প্লাজার নিহত শ্রমিকদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছিল । তবে কোনও মর্যাদা নেই , সেই স্মৃতিস্তম্ভের। সম্মান না করে অবহেলায় অরক্ষিত ভাবে রয়েছে স্তম্ভটি । স্তম্ভটি রক্ষায় মন্ত্রণালয়ে কয়েক দফায় চিঠি দেওয়া হয়েছে । সেই সাথে তিনি রানা প্লাজার সামনে দোকান গুলোতে প্রভাবশালীদের অবৈধ চাঁদাবাজি বন্ধ করে উচ্ছেদের আহ্বান জানান ।

এবিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাজহারুল ইসলাম জানান, এখনো আমার কাছে এধরনের কোনও অভিযোগ আসেনি । তবে আগামীকাল রানা প্লাজার সামনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছেন এই নির্বাহী কর্মকর্তা ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা