জাতীয়

আগুনে দগ্ধ সেই দম্পতি লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে আগুনের ঘটনায় আইসিইউতে থাকা চার জনের মধ্যে দগ্ধ নবদম্পতি মুনা সরকার ও আশিকুজ্জামান খানকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) সকালে তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জানান, বাকি ১৬ জনের অবস্থা আগেরমতই। তবে, তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে যাওয়ায় উদ্বেগ রয়েছে। চারজনের মধ্যে দুইজনকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তবে সবার অবস্থাই খারাপ।

এদিকে অগ্নিকাণ্ডে ভবন মালিকসহ কয়েকজনের নাম উল্লেখ করে বংশাল থানায় মামলা করেছে পুলিশ। অবহেলাজনিত মৃত্যু ও অবৈধ রাসায়নিক রাখার দায়ে ভবনের মালিক মোস্তাক আহমেদসহ ৭ থেকে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

উল্লেখ্য, শুক্রবার ভোরে পুরান ঢাকার আরমানিটোলায় ছয়তলা আবাসিক ভবনের নিচ তলায় রাসায়নিক গুদামে লাগা আগুনে ইডেন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া ও ভবনের নিরাপত্তারক্ষীসহ ৪ জন মারা যান।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা