জাতীয়

রানা প্লাজায় নিহতদের ফুল দিয়ে স্মরণ

নিজস্ব প্রতিবেদক : সাভারে বহুল আলোচিত ধসে পড়া রানা প্লাজা ট্র্যাজেডির ৮ বছর উপলক্ষে নানা কর্মসূচি পালন করছেন আহত ও নিহত শ্রমিকদের স্বজন ও শ্রমিক সংগঠনসমূহ।

দিনটি উপলক্ষে শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকেই ধসে পড়া রানা প্লাজার সামনে নিহত শ্রমিকদের পরিবারের সদস্য, আহত শ্রমিকরা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। তারা অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। নিহতদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন। পরে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সব শেষে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ক্ষতি পূরণের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, জাতীয় শ্রমিক লীগ, রানা প্লাজা গার্মেন্টস শ্রমকি ইউনিয়ন, ল্যাম্প পোস্ট, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গণমুক্তি গানের দল, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতিসহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। তারা রানা প্লাজার অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন।

এদিকে রানা প্লাজা ধসের ৮ বছর উপলক্ষে রানা প্লাজার সামনে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, সাভারে রানা প্লাজার ৮ তলা ভবন ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে ধসে পড়ে। এ ঘটনায় ১১শর বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে, আহত হয় সহস্রাধিক। যা বাংলাদেশ তথা বিশ্ব-ইতিহাসে বড় শিল্প দুর্ঘটনা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা