জাতীয়

ভারত ছাড়াও অন্য দেশ থেকে টিকা আনার উদ্যোগ সরকারের : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভারতের সিরাম ইনস্টিটিউট থেকেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনছে বাংলাদেশ। হঠাৎ টিকার চাহিদা বেড়ে যাওয়ায় দেশে টিকা কার্যক্রম ব্যাহত হতে পারে বলে মনে করছেন অনেকে। তবে এ সংশয় উড়িয়ে দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি অন্যান্য দেশ থেকেও করোনাভাইরাস প্রতিরোধী টিকা আনার উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে স্বাস্থ্য সুরক্ষা দেয়ার জন্য প্রথম থেকেই সচেষ্ট ছিলেন এই করোনা মহামারির মধ্যে। বুধবার দুপুরে সচিবালয়ের ক্লিনিকে করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, টিকা নিয়ে অনেক সংশয় ছড়ানো হয়েছে। কিছু কিছু পত্রপত্রিকায়,কিছু প্রচারমাধ্যমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক অপপ্রচার চালানো হয়েছে। করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ দেয়ার ক্ষেত্রে জনমনে অনেক সংশয় তৈরি করা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, ইতোমধ্যে ১৭ লাখ মানুষ করোনার সেকেন্ড ডোজ নিয়েছেন।

তিনি বলেন, দেশে দেশে শুরু হয়েছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। বাংলাদেশেও তাই। গত পাঁচ দিনের মধ্যে চার দিনই করোনায় ১০০-এর বেশি মৃত্যু দেখেছে দেশ। শনাক্তসংখ্যাও বাড়ছে লাফিয়ে। করোনার সংক্রমণ ব্যাপকভাবে বাড়ছে ভারতেও। করোনা প্রতিরোধী টিকা উৎপাদনকারী দেশ হওয়ার পরও নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে দেশটি।

গুজব আর অপপ্রচারের বিরুদ্ধে মূলধারার গণমাধ্যমের প্রশংসা করে তিনি বলেন, এখনও নানা ধরনের গুজব রটনার অপচেষ্টা করা হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার থাকার অনুরোধ জানাই।

করোনা মোকাবিলায় অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশ এখনও ভালো অবস্থানে আছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ইউরোপে এখন করোনার তৃতীয় ঢেউ চলছে। আমাদের দেশে বা এ অঞ্চলে দ্বিতীয় ঢেউ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী দেশ ভারতে তিন লাখ মানুষের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। ভারতের লোকসংখ্যা আমাদের চেয়ে আট গুণ। সেই তুলনায় আমাদের দেশে ভারত বা অন্যান্য দেশের চেয়ে করোনা সংক্রমণের হার অনেক কম।

পরিসংখ্যানের কারণে স্বস্তিতে থাকার সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, এ জন্য আমরা স্বস্তি প্রকাশ করছি বিষয়টি সে রকম নয়। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা