জাতীয়

২২ এপ্রিল থেকে গণপরিবহন চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সারা দেশে যাত্রীবাহী বাস চলাচলের এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। গত মঙ্গলবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রীর কাছে ওই চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, পরিবহন খাতের আরও কয়েকজন নেতা ২২ এপ্রিল থেকে সড়কে গণপরিবহন চালুর জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে চাপ তৈরি করে চলেছেন।

করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি নির্দেশে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। জরুরি সেবাদানে জড়িত চিকিৎসক ও ব্যাংক কর্মকর্তাদের পরিবহন করছে বিআরটিসির বাস। তবে পণ্যবাহী পরিবহন চলাচল করছে।

এ অবস্থায় বাস ও মিনিবাস মালিক ও শ্রমিকরা কর্মহীন রয়েছেন। বিষয়টি তুলে ধরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে- দেশের অর্থনীতির অন্যতম খাত পরিবহন শ্রমিকদের এই দুঃসময়ে প্রধানমন্ত্রী আপনাকে শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। করোনার সংক্রমণকে বিশ্বব্যাপী সমস্যার অংশ হিসেবে দেখে পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দ এবং করোনা সংক্রমণ প্রতিরোধের চলমান প্রচেষ্টাকে সফল করার পাশাপাশি, দুর্যোগ পরবর্তী অর্থনীতি সচল করতে এই শ্রমজীবীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাও জরুরি। কাজেই পরিবহন শ্রমিকদের রক্ষা করতে দেশব্যাপী ক্রিয়াশীল ট্রেড ইউনিয়ন থেকে তালিকা সংগ্রহ করে তালিকাভুক্ত কর্মহীন পরিবহন শ্রমিকদের জন্য বাস ও ট্রাক টার্মিনালগুলোতে ত্রাণ, আর্থিক অনুদান বা ওএমএস এর পণ্য সরবরাহ অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ২২ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলার নির্দেশ দিলে সারা দেশের ৫০ লাখ পরিবহন শ্রমিক কৃতজ্ঞ থাকবে।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসমাগম এড়াতে প্রথমে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে এ বিধিনিষেধ আরও দুই দিন বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়। তবে সে সময় সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানা, গণপরিবহন চালু ছিল।

এরপর ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য অফিস ও সব ধরনের পরিবহন এবং শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ রাখা ছাড়াও বিভিন্ন ইস্যুতে বিধিনিষেধ আরোপ করে সরকার। তবে শিল্প-কারখানার কার্যক্রমের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ আরোপের সময়সীমা আগামী ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা