জাতীয়

বর্তমান সময় ‘লুটপাটের যুগ’: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়কে ‘লুটপাটের যুগ’ বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (১৭ এপ্রিল) বিকেলে দেশের পেশাজীবী হিসাববিজ্ঞানীদের জাতীয় সংস্থা ইনিস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন মন্ত্রী।

‘পলিসি পেপার অন ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্স’ শীর্ষক ওয়েবিনারে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যেভাবে উন্নয়ন হচ্ছে, এতে বোঝা যায় আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এগোচ্ছি।

যদিও ন্যায়বিচার এখনো পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারিনি। এখনো আমরা তছরুপ বন্ধ করতে পারিনি। সেখানে আপনারা বিশাল ভূমিকা রাখছেন।’

এম এ মান্নান বলেন, অতীতে রাজা-বাদশার সময়ও ব্যবসা-বাণিজ্য ছিল। কিন্তু হিসাব-নিকাশের বাইরে ব্যবসা-বাণিজ্য কেউ করতে পারেনি। বর্তমান লুটপাটের যুগে, পুঁজিবাদের লুটপাটের যুগে, পশ্চিমাদের লুটপাটের যুগে, উপনিবেশিক লুটপাটের যুগে, বিশ্বের বড় বড় করপোরেশনগুলো সামনে দাঁড়ানোর সাহস আমাদের কারও নাই। দুনিয়া প্রায় কিনেই ফেলে এরকম করপোরেশনও আছে। তাদের সবাইকে হিসাবের মধ্যে আসতে হয়।

তিনি বলেন, ‘সেই হিসাব আপনারা সংরক্ষণ করেন। পৃথিবীতে যেটুকু ন্যায়বিচার অবশিষ্ট আছে, এখনও সেটা ব্যবসাতেই হোক আর শিল্পে হোক বা অন্যান্য ক্ষেত্রে, সেটুকু নানা ধরনের নীতি, আইনকানুন দিয়েই এগুলো প্রতিষ্ঠা হচ্ছে। আপনাদের বিষয়টা নানাভাবে বড় হয়ে শতবছরে এখানে এসেছে। আমাদের উন্নয়নের সময়ে আপনাদের ভূমিকা অনস্বীকার্য।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যেসব দেশ আমাদেরকে লুটেপুটে খেয়েছে ও এখনো খাচ্ছে, তারা নিজের ঘর যেভাবে চালায় ওটা আমি দেখি। ওরা যেটা করে ওদের ঘরে, অনেক সময় অন্ধের মতো আমি সেটা অনুসরণ করি। আমি মনে করি, এটা বোধহয় ভালো। নইলে তারা নিজেদের জন্য কেন করবে।’

তিনি আরও বলেন, ‘পশ্চিমা উন্নত দেশগুলোতে দেখেছি, সেখান থেকে আমার বিশ্বাস জন্মেছে যে, ভ্যাট একটা ভালো জিনিস। আমাদের দেশের ভ্যাট আদায় আরও বাড়াতে হবে। এজন্য ভ্যাট, ট্যাক্স আদায়ের ফরম, লোকবল, বিভিন্ন স্টেপ কমিয়ে সিস্টেমগুলো আরও সহজ করতে হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা