জাতীয়

বাঁশখালিতে শ্রমিক পুলিশ সংঘর্ষ: তদন্তে নামছে ২ কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশের সংঘর্ষে নিহত পাঁচ শ্রমিকের পরিবারকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোমিনুর রহমান।

শনিবার (১৭ এপ্রিল) বিকেলে বাঁশখালীর ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক।

এছাড়া এ ঘটনায় পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় কুচক্রি মহলের ইন্ধনে এমন ঘটনা ঘটেছে বলে জানান চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক।

ঘটনা সম্পর্কে চট্টগ্রামের পুলিশ সুপার রাশিদুল হক জানান, শ্রমিকদের দাবি দাওয়ার বিষয়টি অনেকটা মীমাংসিত বিষয়। কিছু দাবি নিয়ে শনিবার আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় কুচক্রি মহলের ইন্ধনে শ্রমিকরা আন্দোলন শুরু করে। ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

এর প্রেক্ষিতে প্রকল্পে নিয়োজিত চাইনিজ নাগরিকদের জানমাল রক্ষায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

এদিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মুমিনুর রহমান জানান, চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সংঘর্ষে নিহতদের প্রত্যেক্ষে পরিবারকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া আহতদের সুচিকিৎসা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা