জাতীয়

যাদের লাগবে না ‘মুভমেন্ট পাস’

সান নিউজ ডেস্ক: করোনার প্রকোপ বৃদ্ধির কারণে বুধবার থেকে শুরু হওয়া ‘সর্বাত্মক লকডাউন’ কার্যকরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। বাইরে কাজ ও চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। তবে ব্যাংক, শিল্পকারখানা ও হাসপাতালে কাজ চলছে। জরুরিসেবা খাতগুলোও খোলা রয়েছে। এ কঠোর বিধিনিষেধের আওতামুক্ত তারা।

কিন্তু সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে পুলিশের চালু করা ‘মুভমেন্ট পাস’ প্রক্রিয়া থেকে এরইমধ্যে জটিলতা দেখা দিয়েছে। কাদের মুভমেন্ট পাস লাগবে এবং কাদের লাগবে না, এ নিয়ে ভুল–বোঝাবুঝির ঘটনাও ঘটছে। পুলিশ অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যাদের মুভমেন্ট পাস লাগার কথা না; যারা জরুরি সেবার আওতায়।

এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সদরদপ্তর জানিয়েছে বিধিনিষেধের আওতামুক্ত ব্যক্তি কারা ও প্রতিষ্ঠান কোনগুলো। তাদের চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই। শুধু পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন।

যাদের মুভমেন্ট পাস লাগবে না

১. ডাক্তার

২. নার্স

৩. মেডিকেল স্টাফ

৪. কোভিড টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ

৫. ব্যাংকার

৬. ব্যাংকের অন্যান্য স্টাফ

৭. সাংবাদিক

৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান

৯. টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী

১০. বেসরকারি নিরাপত্তাকর্মী

১১. জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী

১২. অফিসগামী সরকারি কর্মকর্তা

১৩. শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা

১৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য

১৫. ফায়ার সার্ভিস

১৬. ডাকসেবা

১৭. বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা

১৮. বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা

চেকপোস্টে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, তাদের এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্রিফিং করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা