জাতীয়

সিপিডি গবেষণা : ৪৯ শতাংশ নারী লকডাউনে অনিরাপদ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস মহামারির প্রকোপ মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধে ৪৯ শতাংশ নারীই নিজেকে নিরাপদ মনে করছেননা। চলমান কোভিডকালীন ও তার পরবর্তী সময়ে ঘরে এবং বাইরে নারী নির্যাতন বৃদ্ধি পাওয়ার কারণে এমন সংকট তৈরি হয়েছে বলছেন তারা।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে।

বৃহস্পতিবার(১৫-এপ্রিল)সরকারের আর্থ-সামাজিক পুনরুদ্ধার ব্যবস্থা : নারীরা কতটা উপকৃত হয়েছে শীর্ষক আয়োজিত ওয়েবিনারে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন তার প্রবন্ধে এসব তথ্য উপস্থাপনা করেন। রাষ্ট্রবিজ্ঞানী ও সিপিডির ফেলো অধ্যাপক ড. রওনক জাহান ওয়েবিনার সংলাপটি পরিচালনা করেন।

ফাহমিদা খাতুন তার উপস্থাপনায় বলেন, গবেষণায় দেখা গেছে ৪৯ শতাংশ নারী ও বালিকা বলছে লকডাউন পরিস্থিতিতে তারা নিজেকে নিরাপদ মনে করেন না। কারণ কোভিড পরবর্তী সময়ে ধর্ষণ ও অভ্যন্তরীণ নারী নির্যাতন আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। প্রাপ্ত বয়স্ক নারী ও বালিকা পর্যায়ে ভায়োলেন্স বৃদ্ধি পেয়েছে।

সিপিডি বলছে, ২০২০ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন সময়ে ৫৪ শতাংশ গৃহকর্মী ও ১৯ শতাংশ গার্মেন্টস শ্রমিক তাদের চাকরি হারিয়েছেন। করোনা পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্ক বিয়ের হার ৫৮ শতাংশ বেড়েছে। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক নারীদের প্রেগনেন্সি বেড়েছে ৩০ শতাংশ। যা নারী স্বাস্থ্য বিবেচনায় চিন্তার বিষয়ে।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক লীলা রশিদ, পারসোনার সিইও কানিজ আলমাস ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম প্রমুখ।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা