জাতীয়

মুভমেন্ট পাসের আবেদন সংখ্যা ১৬ কোটি, ইস্যু ৩ লাখ

নিজস্ব প্রতিবেদন: লকডাউনে ঘরের বাইরে বের হতে মুভমেন্ট পাস পেতে প্রায় ১৬ কোটি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৩ লাখ ১৬ হাজার ৮০১টি পাস ইস্যু করা হয় পুলিশের পক্ষ থেকে।

১৩ এপ্রিল বেলা ১১টা থেকে ১৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ১৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৬৫টি আবেদন জমা পড়ে। গড়ে প্রতি মিনিটে ১৪ হাজার ২৬টি আবেদন জমা পড়েছে। তবে ৪ লাখ ৯৭৭ জন রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছেন।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

সোহেল রানা জানান, ৩ লাখ ১৬ হাজার ৮০১টি পাস ইস্যু করা হয় এই সময়ে। ৩ লাখ ১৬ হাজার ৭৫৪টি পাস গ্রহণ করা হয়।

তিনি আরও জানান, অটো পাস বা পাশ লাগবে না এমন পেশার সঙ্গে সম্পৃক্ত পেশাজীবীদের তাদের প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখালেই চলবে। এমন পেশাগুলো হচ্ছে- চিকিৎসা, ব্যাংকিং, গণমাধ্যম, শিল্প কারখানা, গার্মেন্টস ও উৎপাদন, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সেবা। টেলিফোন, ইন্টারনেট ও ডাকবিভাগের সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস, বন্দর সংশ্লিষ্ট কর্মচারীদেরও মুভমেন্ট পাস লাগবে না।

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে মুভমেন্ট পাস অ্যাপের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এরপর বুধবার ( ১৪ এপ্রিল) থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকারি নিষেধাজ্ঞার মধ্যে ঘরের বাইরে বের হতে এই মুভমেন্ট পাসের কার্যকারিতা শুরু হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা