জাতীয়

সাভারে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সাভারের সালেহপুর এলাকায় ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় নারীসহ দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন জন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকা জেলা দোহার থানার ফেরদৌস আলমের স্ত্রী পুতুল বেগম (২৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার ঠাণ্ডা পশ্চিমপাড়া গ্রামের মিলন খাঁ এর ছেলে জামাল খাঁ (৩২)। আহতদের নাম ঠিকনা পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আরিচাগামী একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয় এবং তিন জন আহত হয়।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম গণমাধ্যমে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে সড়ক থেকে পরিবহনগুলো সড়িয়ে নেওয়া হয়েছে। বর্তমানে এ সড়কে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা