জাতীয়

রাস্তায় মোটরসাইকেল-অটোরিকশার রাজত্ব, ভাড়া আকাশচুম্বি

রাসেল মাহমুদ : মানুষের মধ্যে লকডাউন মানার প্রবণতা না থাকলেও স্বস্তি নেই অফিসগামী যাত্রীসহ বিভিন্ন কাজে বাইরে বের হওয়া মানুষের। গণপরিবহনের অভাবে রীতিমতো 'অতিষ্ট' তারা। বাধ্য হয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা চড়তে হচ্ছে তাদের। আর এই সুযোগটা কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে চালকরা।

মঙ্গলবার (০৬ এপ্রিল) রাজধানীর শনির আখড়া, কাজলা এবং যাত্রাবাড়ীর বিভিন্ন পয়েন্টে সিএনজি ও মোটরসাইকেলই বেশি চোখে পড়েছে। রাস্তায় রিকশা থাকলেও দূরপাল্লায় মোটরসাইকেল আর সিএনজিতেই ভরসা করতে হচ্ছে যাত্রীদের। তবে চালকদের অতিরিক্ত ভাড়ায় যাত্রী নিতে দেখা গেছে।

কাজলা থেকে গুলিস্তান পর্যন্ত মোটরসাইকেল চালকরা ভাড়া চাচ্ছেন ১৫০-২০০ টাকা। সাধারণ সময়ে এ ভাড়া ৪০-৫০ টাকা নেয়া হয়।

সিএনজির দাপট আরও বেশি। শনির আখড়া থেকে ধানমন্ডি পর্যন্ত ভাড়া হাকাচ্ছে ৩৫০ টাকা। সাধারণ সময়ে এ ভাড়া ১৮০-২০০ টাকা নেয়া হয়।

এদিকে, শনির আখড়া-কাজলা থেকে শেয়ারে যাত্রী নিচ্ছে সিএনজি। কাজলা থেকে গুলিস্তান পর্যন্ত জনপ্রতি ৫০ টাকা নেয়া হচ্ছে। এক সিএনজিতে নেয়া হচ্ছে ৫ জন যাত্রী।

এতো বেশি ভাড়া দিয়ে যাওয়ার কারণ হিসেবে যাত্রীরা বলছেন তারা বাধ্য। বলেন, গণপরিবহন চলাচল যেহেতু বন্ধ। আবার অফিসগুলো খোলা। তাই বিপাকে পড়ে আমাদের যেতে হচ্ছে।

পল্টনে অফিসে যাওয়ার জন্য শনির আখড়া অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী আল আমিন। তিনি বলেন, কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও আমাদের তো অফিস করতেই হচ্ছে। অফিস না করার কোনো সুযোগ নেই। বাধ্য হয়েই ডাবলেরও বেশি ভাড়া দিয়ে যাচ্ছি।

হাসিনা নামের এক যাত্রী বলেন, বিধিনিষেধে বাস বন্ধ থাকায় এখন সিএনজি, রিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা অতিরিক্ত ভাড়া চাচ্ছে। আমরা বাধ্য হয়ে বেশি ভাড়াতে গন্তব্যে যাচ্ছি।

লকডাউন হলে লকডাউনের মতোই হতে হবে। এভাবে বিধিনিষেধ দিয়ে লাভ কী? আমাদের তো যেতেই হচ্ছে।

একাধিক সিএনজিচালকের সঙ্গে কথা হয় সাননিউজের। তারা জানান, সড়কে কোনো গণপরিবহন নেই। আমরা ঝুঁকি নিয়ে গাড়ি বের করেছি যাত্রীদের জন্যই। সে কারণে একটু ভাড়া তো বেশি দিতেই হবে।

প্রায় একই কথা বলেন মোটরসাইকেল চালক এনামুল করিম। তিনি বলেন, স্বাচ্ছন্দে যাত্রী নিতে পারছি না। আমরা ভাড়া একটু বেশি নিলেও যাত্রীদের উপকার করছি। আমরা তাদের সময়মতো অফিসে পৌঁছে দিচ্ছি।

সাননিউজ/আরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা