স্ত্রী হত্যা মামলায় দুই যুগ পর জামিন পেলেন স্বামী
জাতীয়

স্ত্রী হত্যা মামলায় দুই যুগ পর জামিন পেলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক : স্ত্রীকে হত্যার দায়ে সাতক্ষীরার নুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। হাইকোর্টেও এই সাজা বহাল থাকে। বর্তমানে মামলাটি আপিল বিভাগে বিচারাধীন আছে।

এদিকে নুরুল ইসলামের যাবজ্জীবন সাজা খাটার মেয়াদ প্রায় শেষ হলেও আপিল নিষ্পত্তি হয়নি এখনো। বিষয়টি আদালতের নজরে আনলে স্ত্রী হত্যা মামলায় প্রায় সাড়ে ২৩ বছর পর জামিন পেলেন নুরুল ইসলাম। সাতক্ষীরার কলারোয়ার ওই ঘটনায় করা মামলায় রোববার (৪ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। গত ১ এপ্রিল নুরুল ইসলামের আইনজীবী আদালতে বলেছিলেন, এই আসামির যাবজ্জীবন সাজা খাটার মেয়াদ শেষের দিকে হলেও আপিল শুনানি শেষ হয়নি। পরে আপিল বিভাগ দ্রুত এ আসামির কারাভোগের মেয়াদ জানাতে নির্দেশ দেন।

ওই নির্দেশনার ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আপিল বিভাগকে জানান, আসামি ২৩ বছর ছয় মাস সাজা খেটেছেন। পরে আসামির যাবজ্জীবন সাজার মেয়াদ শেষের দিকে হওয়ায় আদালত তাকে জামিন দিলেন।

১৯৯৬ সালের ২৪ জুন সাতক্ষীরার কলারোয়ায় নিজ স্ত্রী জোহরাকে ভাড়া করা খুনি দিয়ে খুন করান নুরুল। পুকুরে মরদেহ ফেলে দেওয়া হয়। এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন নুরুল। পরে ২০০১ সালে নুরুলকে যাবজ্জীবন সাজা দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এই দম্পতির একটি সন্তান থাকায় নুরুলকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।

এরপর ২০০৩ সালে হাইকোর্ট নুরুলের যাবজ্জীবন বহাল রাখেন। তবে হাইকোর্টের সে রায়ের বিরুদ্ধেও আপিল বিভাগে আবেদন জানান আসামি নুরুল। একইসঙ্গে আপিল শুনানি অবস্থায় তার জামিন চেয়েও আবেদন করেন।

সান নিউজ/এমএ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা