জাতীয়

ঢাকার রাস্তায় বিআরটিসির আরও ৩০ দোতলা বাস

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় গণপরিবহনের তীব্র সংকট চলছে। এই সংকট কমাতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) আরও ৩০টি বাস রাজধানীর রাস্তায় রোববার (৪ এপ্রিল) নামানো হয়েছে। এ নিয়ে বিআরটিসির বাড়তি ৬৫টি বাস ঢাকায় সাধারণ যাত্রীদের চলাচলের জন্য নামানো হলো।

বিআরটিসি সূত্রে জানা গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য দেওয়া বাসগুলো রাস্তায় নামানো হয়েছে। তবে লকডাউন বা কঠোর নির্দেশনা জারি হলে এসব বাস চলাচল বন্ধ হতে পারে।

এ ব্যাপারে বিআরটিসি এর চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, আমরা যাত্রীদের ভোগান্তি কমাতেই বাস নামাচ্ছি। ৬০টির বেশি বাস নামানো হয়েছে। লকডাউন বা এ ধরনের কঠোর নির্দেশ আসলে আমরা তা মানব। এক্ষেত্রে বাস চালানো বন্ধ থাকতে পারে। রোববার ২৫টির বেশি বাস নামানো হয়েছে। দোতলা বাসগুলোতে স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে।

তিনি জানান, ঢাকার রাস্তায় এর আগে বিআরটিসির ৩৫টি দোতলা বাস নামানো হয়েছে। রোববার আরো ২৪টি বাস নামানোর কথা থাকলেও তার বেশি বাস নামানো হয়েছে।

বিআরটিসির দফতর থেকে জানা গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। এ কারণে এসব বিশ্ববিদ্যালয়ে বিআরটিসির বাসগুলো গণপরিবহন হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেশে করোনা সংক্রমণ বেড়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের ১৮ দফা নির্দেশনা এসেছে। এর মধ্যে একটি হলো গণপরিবহনে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করতে হবে। রাজধানীতে বাসে অর্ধেক যাত্রী পরিবহনের নিয়ম চালু হওয়ায় চরম সংকটে যাত্রীরা।

নতুন নির্দেশনায় জরুরি সেবার প্রতিষ্ঠান ছাড়া বাকি সব ‘সরকারি-বেসরকারি’ প্রতিষ্ঠানে ৫০ শতাংশ লোকবল নিয়ে কাজ করতে বলা হয়েছে। এটা বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে। কিন্তু নির্দেশনার শতভাগ বাস্তবায়ন হয়নি। এ কারণে রাস্তায় যাত্রীর চাপ সামাল দিতে আরও বাস দরকার। গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন ও ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর ঘোষণায় সাধারণ মানুষ দুই দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রায় সব কিছু শতভাগ খোলা রেখে গণপরিবহনের জন্য দেওয়া এই নির্দেশনা বাস্তবায়নে নতুন বাস নামানো জরুরি বলে যাত্রীরাও মনে করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা