জাতীয়

ইউরোপ থেকে ফেরার পরেই কোয়ারেন্টাইন

নিজস্ব প্রতিবেদক : ইউরোপ থেকে দেশে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হচ্ছে।

সোমবার (২৯ মার্চ) রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। এছাড়াও যাত্রীদের নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানান তিনি।

অন্য দেশ থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে আসা যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রশাসনের মাধ্যমে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে বলে জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান।

এদিকে দেশে করোনা সংক্রমণ রোধে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিমানবন্দর ও এয়ারলাইন্সসহ সংশ্লিষ্টদের জন্য নতুন নির্দেশনাসহ প্রজ্ঞাপন জারি করবে সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার রাতেই এই প্রজ্ঞাপন জারি করা হয়।

বেবিচকের চেয়ারম্যান জানান, সরকার বিদেশ ফেরত সব যাত্রীর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নিদোর্শনা দিলেও বর্তমানে তা সম্ভব নয়। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ধারণক্ষমতাও অনেক কম।

তবে শুধুমাত্র যুক্তরাজ্যসহ ইউরোপের দেশ থেকে যারা আসবেন তাদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হবে। এছাড়া সম্প্রতি ওয়াইড বডি উড়োজাহাজে ৩০০ যাত্রী নেওয়ার অনুমতি দেওয়া হলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আবার পূবের্র মতো ২৬০ জন যাত্রী পরিবহন করতে হবে।

ফ্লাইটের ভেতরে সব যাত্রীকে মাস্ক পরতে হবে এবং যেসব উড়োজাহাজে এক সারিতে ৩টি আসন রয়েছে, সেক্ষেত্রে মাস্কের পাশাপাশি মাঝখানের যাত্রীকে ফেস শিল্ডও পরা বাধ্যতামূলক করা হবে বলে জানা গেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা