জাতীয়

সাহেদ-মাসুদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ৩ তদন্ত কর্মকর্তাকে সমন

নিজস্ব প্রতিবেদক: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও মাসুদ পারভেজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে সংশ্লিষ্ট মামলার তিন তদন্ত কর্মকর্তাকে সমন দিয়েছেন আদালত। গোপন কার্যালয় থেকে জাল টাকা উদ্ধারের ঘটনায় করা মামলায় এই আদেশ দেয়া হয়েছে।

তিন কর্মকর্তা হলেন, মামলার প্রথম তদন্ত কর্মকর্তা কাওছার আহম্মেদ, দ্বিতীয় তদন্ত কর্মকর্তা মিলন কুমার হাওলাদার ও শেষ তদন্ত কর্মকর্তা জাকির হোসেন। তারা তিনজনই রাজধানীর উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই)।

বৃহস্পতিবার (২৫ মার্চ) ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলম তাদের সাক্ষ্য দিতে সমন জারি করেন। আগামী ৪ এপ্রিল সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন আদালত।

এদিন মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। সাহেদ-মাসুদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন পাঁচজন। তারা হলেন- বাংলাদেশ ব্যাংকের উপ-ব্যবস্থাপক এনামুল হক, নির্বাহী পরিচালক আওলাদ হোসেন, জনৈক ইফফাত শারমীন, তারা মিয়া ও শাহীন মিয়া।

গত বছরের ১৫ জুলাই রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের সাহেদের একটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। সেখান থেকে জাল টাকা উদ্ধার করা হয়। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানার র্যাব-১ কর্মকর্তা মজিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।

এতে সাহেদ ও মাসুদ পারভেজসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়। এরপর গত বছরের ১ নভেম্বর উত্তর পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাকির হোসেন ১৩ জনকে সাক্ষী করে সাহেদ ও মাসুদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

২৪ ফেব্রুয়ারি ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেন আদালত।

সান নিইজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা