জাতীয়

‘ঈদের পর খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান’

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল রেখে ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবছে সরকার। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আজকে আমাদের একটা বৈঠক রয়েছে। আমরা জাতীয় কমিটির সাথেও কথা বলব। আগামীকালের মধ্যে একটা সিদ্ধান্ত জানাতে পারব।

করোনাভাইরাসের কারণে একবছরের বেশি সময় পর আগামী ৩০ মার্চ স্কুল-কলেজ খোলার ঘোষণা রয়েছে। তবে দেশে হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে রাজি নয় শিক্ষা মন্ত্রণালয়।

তবে গত একবছর যেভাবে একমাস বা ১৫ দিন করে ছুটি বাড়ানো হয়েছিল সেই পদ্ধতির বাইরে গিয়ে এবার ভিন্নভাবে ছুটি দেওয়ার পরিকল্পনা করছে মন্ত্রণালয়। তবে এ বিষয়ে এখনই কেউ মুখ খুলতে রাজি নন।

২৬ মার্চের পর করোনা মোকাবিলার জন্য গঠিত পরামর্শক কমিটি, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানে ধাপে ধাপে ছুটি না দিয়ে যখনই পরিস্থিতি উন্নতি হবে তার একমাস বা ১৫ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়ার প্রস্তাব করবে শিক্ষা মন্ত্রণালয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে এমন দোলাচলে থাকতে হবে না শিক্ষার্থী-অভিভাবকদের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা