জাতীয়

টিকা পেতে ঢাবির শিক্ষার্থীদের ৩১ মার্চের মধ্যে নিবন্ধনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : করোনার টিকা পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩১ মার্চের মধ্যে নিবন্ধন করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পোর্টালে নিবন্ধন করার জন্য https://ssl.du.ac.bd/studentlogin লিংকে গিয়ে শিক্ষার্থীরা তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে হবে। যেসব শিক্ষার্থী এরই মধ্যে প্রাতিষ্ঠানিক ই–মেইল অ্যাকাউন্ট পেয়েছেন, তারা ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর ড্যাসবোর্ড থেকে করোনা টিকার জন্য নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় অধিকাংশ তথ্যই তাদের প্রোফাইল থেকে চলে আসবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেসব শিক্ষার্থী এখনও প্রাতিষ্ঠানিক ই–মেইল অ্যাকাউন্ট সংগ্রহ করেননি, তাদের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব তথ্য দিতে হবে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য নিজ বিভাগ/ইনস্টিটিউটে যাচাইয়ের জন্য পাঠানো হবে (কেবল মাত্র যাদের প্রাতিষ্ঠানিক ই–মেইল অ্যাকাউন্ট নেই তাদের ক্ষেত্রে)। প্রাতিষ্ঠানিক ই–মেইল অ্যাকাউন্ট সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের নিজ বিভাগ/ইনস্টিটিউটের ‌‘ইমেইল অ্যাডমিন’ -এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা