জাতীয়

ভিন্ন সম্প্রদায়ের মানুষ মর্যাদার সঙ্গে বাংলাদেশে বাস করছে: পোপ

নিউজ ডেস্ক : ভিন্ন ভিন্ন ঐতিহ্য আর সম্প্রদায়ের মানুষ এক হয়ে মর্যাদার সঙ্গে বাংলাদেশে বসবাস করছে। এমন অন্তর্ভুক্তিমূলক সমাজই শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস।

বুধবার (২৪ মার্চ) মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনের আয়োজনের অষ্টম দিন এই ভিডিও বক্তব্য দেন পোপ ফ্রান্সিস।

এ সময় পোপ বলেন, অনন্য প্রাকৃতিক সৌন্দর্য্য ও আধুনিক এক দেশ বাংলাদেশ। যেখানে ভিন্ন ঐতিহ্য ও সম্প্রদায়ের মানুষ ভাষা ও সংস্কৃতির ঐকতানে এগিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশিদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকারের একটি। আলোচনা ও সংলাপের সংস্কৃতির প্রসার তিনি করেছিলেন, যেটা তার প্রজ্ঞা, জ্ঞানের গভীরতা ও বিস্তৃত লক্ষ্যে থেকে উৎসারিত।

‘তিনি জানতেন, প্রত্যেক মানুষ স্বাধীনতা, শান্তি ও নিরাপত্তা নিয়ে গঠিত এমন বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক সমাজ দিয়েই ন্যায়নিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ পৃথিবী গড়া যায়।’

বাংলাদেশের উত্তরোত্তর উন্নতির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেন ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ এই ধর্মীয় নেতা।

ভ্যাটিকানের শাসক পোপ ফ্রান্সিস বলেন, ‘বাংলাদেশ একটি নবীন দেশ, যার জন্য বিশেষ স্থান পোপদের হৃদয়ে সব সময় রয়েছে। পোপরা শুরু থেকেই বাংলাদেশের জনগণের প্রতি সংহতি জানানোর পাশাপাশি প্রাথমিক সংকট মোকাবেলা এবং জাতি গঠন ও উন্নয়ন সঙ্গী হয়েছিলেন।’

‘আমি আশা করি, ভ্যাটিকান সিটি ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক আরও বিকশিত হবে। একইসঙ্গে বাংলাদেশে আন্তঃ-ধর্মীয় যোগাযোগ ও সংলাপ অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, স্বাধীনতার ৫০ বছর-পূর্তিতে দাঁড়িয়ে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ ও রাজনৈতিক জীবন দেশটির প্রতিষ্ঠাকালীন লক্ষ্যের সঙ্গে সংযুক্ত। পাশাপাশি এটা বিগত সময়ের সংলাপ ও বৈচিত্র্যের চেতনার সঙ্গে সম্পর্কিত।’

দেশের জন্য কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়ে পোপ বলেন, ‘বাংলাদেশের বন্ধু হিসাবে আমি আপনাদেরকে, বিশেষ করে তরুণদের আহ্বান জানাই- আসুন মহান জাতির শান্তি ও অগ্রগতির জন্য কাজ করি।’

‘একইসঙ্গে শরণার্থী, দরিদ্র, সুবিধাবঞ্চিত ও অবলাদের জন্য সহমর্মিতা ও মানবিকতা নিয়ে কাজ চালিয়ে যাই।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা