জাতীয়

মিডিয়া প্রফেশনাল আড্ডা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক, জনসংযোগ কর্মকর্তা, মিডিয়া মার্কেটিং ও পিআর প্রফেশনালদের সংগঠন বাংলাদেশ মিডিয়া প্রফেশনাল’স কমিউনিটির উদ্যোগে ৪৭০ জন মিডিয়া প্রফেশনাল নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে দেশের সর্ববৃহৎ মিডিয়া প্রফেশনাল আড্ডা হয়েছে।

আড্ডায় অংশগ্রহণকারীরা নাচে-গা‌নে-নৃত্যে পু‌রো মিলনমেলা মা‌তি‌য়ে তু‌লেন। পু‌রো অনুষ্ঠান‌টি জুড়েছিল আড্ডাবাজ সাংবা‌দিক ও জনসং‌যোগ কর্মকর্তাদের নিজস্ব পারফর‌মেন্স। জমপেশ এ আড্ডা শুক্রবার (১৯ মার্চ) দুপুর ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চ‌লে।

মিডিয়া প্রফেশনালদের এই মিলনমেলায় টেলিভিশন থেকে ১০১ জন সাংবাদিক, পত্রিকা থেকে ১৫৬ জন সাংবাদিক, অনলাইন থেকে ১৩৬ জন সাংবাদিক এবং জনসংযোগ ও মিডিয়া প্রফেশনাল ৭৭ জন অংশগ্রহণ করেছি‌লেন।

দুপুর ৩টা থেকে ৩.১৫ রেজিস্ট্রেশন, ৩.১৫ থেকে বিকাল ৫টা পরিচিতি ও মতবিনিময় সভা, বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬.৩০ পিঠা উৎসব, সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ৮.৩০ সাংস্কৃতিক অনুষ্ঠান, ৮.৩০ থেকে ৯টা র্যাফেল ড্র এবং সবশেষে ডিনার এর মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়।

আয়োজনে ইফুড'র সৌজন্যে রাতের ডিনার, খন্দকার টি’র সৌজন্যে আনলিমিটেড চা কফি, সাংবাদিক নুরুল ইসলাম হাসিবের সৌজন্যে ২৫ কেজি মিষ্টি এবং নিজস্ব আয়োজনে পাটিসাপটা, নারিকেল পুলি, মালপোয়া, নকশি পিঠা, কুসুম কুলি, ঝাল জামাই ও ঝাল চিতই সহ ১২০০ পিঠা।

র‌্যাফেল ড্র গিফট হিসেবে ২৪টিকিট এর সৌজন্যে ঢাকা কক্সবাজার ঢাকা কাপল এয়ার টিকেট, কাজলা এন্টারপ্রাইজ এর সৌজন্যে ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন, ওয়েট মিটার, ফ্লাক্স, পাহাড়ি দেয়াল ঘড়ি, হটপট, হট ক্যারিয়ার, হট টিফিন বক্সসহ ১০টি গিফট আইটেম, বেসরকারি বিশ্ববিদ্যালয় এসোসিয়েশনের জনসংযোগ ডিরেক্টর মো বেলাল আহমেদ এর সৌজন্যে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে কাপল বাফেট ডিনার, ইয়ন গ্রুপের সৌজন্যে ইয়ন বাজারের ছয় হাজার টাকার গিফট কুপন সহ ছিলো অনেক আকর্ষণীয় গিফট।

কমন গিফট হিসেবে সবার জন্য ছিলো নিটল টাটার সৌজন্যে কার্ড হোল্ডার, ক্যাপ্টেন্স অটো’র সৌজন্যে চাবির রিং এবং বাংলাদেশে মিডিয়ার প্রফেশনালস কমিউনিটির সৌজন্যে সম্মাননা ক্রেস্ট।

ভেন্যু কৃষিবিদ ইনস্টিটিউশনের সৌজন্যে, প্রিন্টিং সহযোগী প্রিন্ট ভ্যালি ও একেবি প্রিন্টার্স, ফটোগ্রাফি পার্টনার নিজল ক্রিয়েটিভ ফটোগ্রাফি।

মতবিনিময় সভায় সংগঠনটির সমন্বয়ক ও গণমাধ্যমকর্মী কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক বলেন, বাংলাদেশ মিডিয়া প্রফেশনাল'স কমিউনিটি গণমাধ্যম কর্মী, জনসংযোগ কর্মকর্তা ও গণমাধ্যম সংশ্লিষ্ট পেশাজীবীদের সংগঠন। মিডিয়া প্রফেশনালদের নিজেদের মাঝে পেশাগত প্রয়োজনে যোগাযোগ, সুসম্পর্ক তৈরি ও পেশাগত ন্যায্য দাবি প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব। করোনাকালে সম্মুখ সারির যোদ্ধা মিডিয়াকর্মীদের জন্য আমরা অনস্পট রেজিস্ট্রেশন ও করোনা ভ্যাকসিন প্রদান সহ নানাভাবে পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও থাকবো।

সান নিউজ/এমআর/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা