জাতীয়

আজ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে আসছেন

সান নিউজ ডেস্ক : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তার এ সফর। তাকে স্বাগত জানাতে প্রস্তুত ঢাকা। প্রধান প্রধান সড়ক বাংলাদেশ ও শ্রীলঙ্কার জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে করোনা মহামারির মধ্যেও ঢাকায় আসছেন রাজাপাকসে। সফরে তিনি শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে ২৮ সদস্যের বহর।

এতে রয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী, আঞ্চলিক সহযোগিতা প্রতিমন্ত্রী, তাঁত ও বস্ত্র প্রতিমন্ত্রী, গ্রামীণ গৃহায়ন ও গৃহনির্মাণ সামগ্রী শিল্প প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

বিমানবন্দরে রাজাপাকসেকে অভ্যর্থনা জানাবেন শেখ হাসিনা। এ ছাড়াও সফরকারী প্রধানমন্ত্রীকে ২১টি গান স্যালুটসহ রাষ্ট্রীয় সম্মান জানানো হবে। তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন।

বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশেষ অনুষ্ঠানমালায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সন্ধ্যায় তার সম্মানে প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে অংশ নেবেন।

কাল তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন।

কাল দ্বিপক্ষীয় বৈঠকে দুই প্রধানমন্ত্রী দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেমন: বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ইত্যাদি নিয়ে আলোচনা করবেন।

বৈঠক শেষে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বিকালে তিনি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় কলম্বোর উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।

১৯৭২ সালে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপিত হয়। এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান সরকারের মেয়াদে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা