জাতীয়

‘পাকিস্তান সৃষ্টিতে বঙ্গবন্ধুর অবদান রয়েছে’

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সৃষ্টিতেও বঙ্গবন্ধুর অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী বলেন, ১৯ মার্চ আকস্মিক কোনো ঘটনা নয়। পাকিস্তান আমলের দীর্ঘ ২৩ বছরের আন্দোলনের ফল। অনেকে মনে করেন, মুক্তিযুদ্ধ নয় মাস হয়েছে। মুক্তিযুদ্ধ নয় মাস হয়নি। পাকিস্তান সৃষ্টির পর থেকেই বঙ্গবন্ধু বাঙালির মুক্তির জন্য সংগ্রাম শুরু করেন। স্বাধীনতা সংগ্রাম মূলত শুরু হয় ১৯৪৮ সালে।

তিনি বলেন, পাকিস্তান আমলে কোনো ভোট হয়নি। ব্রিটিশ পদ্ধতিতে ভোট হয়েছে। কিন্তু জনগণের সরাসরি কোনো ভোটাধিকার ছিল না। ১৯৭০ সালের ৭ ডিসেম্বর প্রথম ভোট হয়। কিন্তু তৎকালীন পাকিস্তানি শাসকরা ক্ষমতা হস্তান্তরে নানা টালবাহানা করতে থাকে। বঙ্গবন্ধুর বার্তা আমরা আগেই আঁচ করতে পারি। বঙ্গবন্ধু আগেই স্বাধীনতার বার্তা দিয়েছেন। সেই বার্তা পেয়ে ১৯৭১ সালের ১৯ মার্চ জয়দেবপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলি আমরা। এর আগে সশস্ত্র প্রতিরোধ কেউ করেনি। এটা স্বীকৃতি পাওয়ার দাবি রাখে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মোজাম্মেল হক বলেন, পাকিস্তান সৃষ্টিতে বঙ্গবন্ধুর অবদান রয়েছে। পাকিস্তানের তিনটি প্রদেশ অখণ্ড ভারতের পক্ষে ছিল। একটি প্রদেশ শুধু পাকিস্তান সৃষ্টির পক্ষে ছিল। ফলে পাকিস্তান সৃষ্টির বিষয়টি আটকে যায়। তখন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিরা পাকিস্তান সৃষ্টির পক্ষে ভোট দেয়। ফলে বাঙালিদের ভোটেই পাকিস্তান সৃষ্টি হয়। কিন্তু পাকিস্তান সৃষ্টির পর তৎকালীন তরুণ ছাত্রনেতা বুঝতে পারেন যে পাকিস্তান দিয়ে বাঙালিদের ভাগ্যের উন্নয়ন সম্ভব নয়। তাই ১৯৪৮ সালে ছাত্রলীগ গঠন করেন বঙ্গবন্ধু। তখন থেকেই মূলত মুক্তিযুদ্ধের সংগ্রাম শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন নাহার ভুইয়া।

সান নিউজ/এমআর/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা