জাতীয়

উচ্চ আদালতে ৫ বিএনপি নেতার মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ায় থানা যুবলীগের সভাপতি জালালুদ্দিন সরকার হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড বহালে রায় দিয়েছেন উচ্চ আদালত। রায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি সাহিদুল করিম ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বিচারিক আদালতের দেয়া রায়ের ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৮ মার্চ) এই রায় দেন উচ্চ আদালত।

২০১৫ সালের ৩০ নভেম্বর গাজীপুরের কাপাসিয়ায় থানা যুবলীগের সভাপতি জালাল হত্যা মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছিল বিচারিক আদালত। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক ফজলে এলাহী ভূইয়া ওই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কাপাসিয়া থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুবদলের থানা সদস্য জজ মিয়া, থানা ছাত্রদলের সদস্য আল-আমিন, বিএনপি নেতা বেলায়েত হোসেন বেল্টু, থানা ছাত্রদলের সাবেক সভাপতি হালিম ফকির, কাপাসিয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল, থানা যুবদলের সদস্য মাহবুবুর রহমান রিপন, থানা যুবদলের সাবেক সভাপতি আ. আলীম, বিএনপি নেতা আতাউর, ফরহাদ ও জয়নাল।

উল্লেখ্য, ২০০৩ সালের ১৭ আগস্ট তৎকালীন ক্ষমতাসীন সরকারের আমলে আসামিরা কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের বলখেলা বাজারের পাশে জালালকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এর একদিন পর জালালের ভাই মিলন সরকার বাদী হয়ে কাপাসিয়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাপাসিয়া থানা পুলিশের এ কে এম আব্দুল লতিফ ২০০৪ সালের ২৩ জানুয়ারি ১১ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর এ মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। নিম্ন আদালতে মামলার কার্যক্রম শেষে ১১ জনকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

ওই রায়ের পর আসামিপক্ষের আইনজীবী শহীদউজ্জামান জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। তারই ধারাবাহিকতায় তারা আপিল করেন। আপিল শুনানি শেষে বৃহস্পতিবার এই রায় দিলেন আদালত।

সান নিউজ/এমএ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা