জাতীয়

মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সোলিহ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে সম্মানিত অতিথি হিসেবে বুধবার বাংলাদেশে আসেন তিনি। করোনাভাইরাস পরবর্তী সময়ে মালদ্বীপের প্রেসিডেন্টই বাংলাদেশে আসা প্রথম ভিভিআইপি।

বুধবার (১৭ মার্চ) সকাল ৮টা ২৫ মিনিটে প্রেসিডেন্টকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে এসেছেন ফার্স্ট লেডি ফাজনা আহমেদও।

বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে গিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর সোলিহকে বিমানবন্দরে উপস্থিত মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে পরিচয় করে দেন রাষ্ট্রপতি। সফরকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করবেন সোলিহ।

সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয় মালদ্বীপের প্রেসিডেন্টকে। এ সময় তার সম্মানে তোপধ্বনি দেয়া হয়।

লালগালিচা সংবর্ধনা দেয়া হয় সোলিহকে। এ সময় দুই দেশের জাতীয় সংগীতের সুর বাজায় ব্যান্ড দল।

এ সফরে মালদ্বীপের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্ৰী আব্দুল্লাহ শহিদ ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক মন্ত্ৰীসহ মোট ২৭ জনের প্রতিনিধি দল রয়েছে।

বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সোলিহ। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও সম্মান জানাবেন তিনি।

বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। সেখানে বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে বক্তব্য দেবেন তিনি।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। বৈঠক শেষে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে চারটি সমঝোতা স্মারকে সই হওয়ার কথা রয়েছে।

ওই দিন সন্ধ্যায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে নৈশভোজে যোগ দেবেন সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট। ওই দিন শেষে রাত ১টায় তিনি মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা