জাতীয়

৫ রাষ্ট্রপ্রধানসহ ২৫ হাজার অতিথির করোনা পরীক্ষা হবে

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করছে বাংলাদেশ সরকার।

রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও নেপালের রাষ্ট্রপ্রধান ও তাদের সফরসঙ্গী এবং অংশগ্রহণকারী সব দেশি-বিদেশি ভিভিআইপি, ভিআইপি অতিথিসহ এতে সম্পৃক্ত প্রায় ২৫ হাজার জনের করোনার নমুনা পরীক্ষা করা হবে।

রোববার (১৪ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অতিরিক্ত সচিব (প্রশাসন) মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সম্পৃক্ত বিভিন্ন স্টেকহোল্ডারদের এক সভায় ১০ দিনব্যাপী অনুষ্ঠানে আগত অতিথিসহ কে, কোথায় কোন ল্যাবরেটরিতে করোনা নমুনা পরীক্ষা করবেন এসব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

আমন্ত্রিত রাষ্ট্রপ্রধান ও তাদের সফরসঙ্গীরা যে আবাসিক হোটেলে অবস্থান করবেন সেখান থেকে তাদের নমুনা সংগ্রহ করা হবে। তাছাড়া বিমানবন্দর সিভিল এভিয়েশন, এয়ারলাইনস, কাস্টমস, ইমিগ্রেশন,হোটেল, প্যারেড গ্রাউন্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দেশি-বিদেশি সাংস্কৃতিক কর্মী, ডাক্তার, নার্সসহ সাভার স্মৃতিসৌধ, টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিস্থল ইত্যাদি যেসব স্থানে বিদেশি অতিথিরা যাবেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে আগাম নমুনা পরীক্ষা করা হবে। আমন্ত্রিত অতিথিসহ তাদের তদারকিতে সম্পৃক্তরা কেউ যাতে মহামারি করোনায় আক্রান্ত না হন সেজন্যই সর্বোচ্চ এ সতর্কতা অবলম্বন করা হবে।

সভায় উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের একাধিক কর্মকর্তা জানান, ৫জন রাষ্ট্রপ্রধান ৫দিন আগারগাঁও প্যারেড স্কয়ার, সাভার স্মৃতিসৌধ ও টুঙ্গিপাড়া পরিদর্শনে যাবেন। একেকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে তাদের সফরসঙ্গী এবং তাদের সঙ্গে দেশের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাসহ কমপক্ষে ৫ হাজার মানুষের সম্পৃক্ততা থাকবে।

৫ দিনে যে ২৫ হাজার মানুষ এই আয়োজনে সম্পৃক্ত থাকবেন তাদের সবার নমুনা আরটিপিসিআর ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে। এই বৈঠকে সুনির্দিষ্টভাবে সরকারি ও বেসরকারি কোন ল্যাবে কতজনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হবে তা হিসেব করে নির্ধারণ করে দেয়া হয়।

অনুষ্ঠানে সম্পৃক্ত দেশীয় ব্যক্তিদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নমুনা পরীক্ষা করানো হবে। বিদেশি রাষ্ট্রপ্রধান ও তাদের সফরসঙ্গীদের করোনার নমুনা হোটেল থেকে সংগ্রহ করা হবে। এজন্য হোটেলগুলোতে বুথ খোলা হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট একজনকেও নমুনা পরীক্ষার বাইরে রাখা হবে না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা