জাতীয়

চট্টগ্রামে অবৈধ ইটভাটা বন্ধে সময় ১৪ দিন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে অবৈধভাবে পরিচালিত ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রোববার (১৪মার্চ) এই আদেশ দেন।

আইনজীবীরা বলছেন, সর্বোচ্চ আদালত বিষয়টি খারিজ করে দেয়ার ফলে অবৈধ এসব ভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের আর কোনো বাধা রইল না। এখন ১৪ দিনের মধ্যে এসব অবৈধ ইটভাটা বন্ধ করতে হবে।

আদালতে ইট ভাটার পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল মতিন খসরু। আর রিটকারীদের পক্ষে আইনজীবী ছিলেন মনজিল মোরসেদ।

গণমাধ্যমকে মনজিল মোরসেদ বলেন, আদালত চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন। ওই আদেশ স্থগিত চেয়ে রাউজান থানার ১৮টি ভাটার মালিক আপিল করেন। আপিল বিভাগ ওই আবেদনের শুনানি নিয়ে তাদের আবেদন খারিজ করে দিয়েছে।

আইনজীবী বলেন, ২০২০ সালের ১৪ ডিসেম্বর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়া গড়ে ওঠা সব অবৈধ ইটভাটা বন্ধে নির্দেশ দেয় হাইকোর্ট। একইসঙ্গে কাঠ ও পাহাড়ের মাটি জ্বালানি হিসেবে ব্যবহার করে, এমন ইটভাটার তালিকাও দাখিলের নির্দেশ দেয়া হয়।

এর আগে চট্টগ্রামে অবৈধভাবে পরিচালিত সব ইটভাটা বন্ধে দুই সপ্তাহ বেধে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রাখে আপিল বিভাগ।

গত ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা বন্ধে ১৪ কার্যদিবস সময় দিয়ে আদেশ দিয়েছিল হাইকোর্ট। চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।

পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত।

চট্টগ্রামের যে ৭১টি অবৈধ ইটভাটাকে এরই মধ্যে জরিমানা করা হয়েছে, সেগুলোসহ সব অবৈধ ইটভাটা বন্ধ করে ১৮ ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম প্রশাসন ও সেখানকার পরিবেশ অধিদফতরকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। আদেশ পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় আদালত অবমাননার অভিযোগ করেন রিটকারী। আদালত সে আবেদনের শুনানি নিয়ে শেষবারের মতো সময় দিয়েছিলেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯)-এর ৪ ধারা অনুযায়ী, কোনো ইটভাটা লাইসেন্স ছাড়া চালানো যাবে না। এর ব্যত্যয় হলে আইনের ১৪ ধারা অনুসারে ২ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা