জাতীয়

জাতীয় শিশু উৎসব আজ

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শিল্প বৃত্তের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শুক্রবার (১২ মার্চ) শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় শিশু উৎসব।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে শুক্রবার বিকেল ৫টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ এবং অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা অরুনা বিশ্বাস।

এছাড়া শনিবার (১৩ মার্চ) সন্ধ্যা ছয়টায় উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য শামসুল আলম দুলু, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক লায়ন এম কে বাশার।

শিল্পবৃত্তের পরিচালক ফয়জুল্লাহ সাঈদ জানান, উৎসবে থাকছে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫ হাজার শিশু-কিশোরের অংশগ্রহণে আবৃত্তি, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতা। প্রতিদিন সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে আবৃত্তি সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া প্রতিদিন দশটি করে শিশু সংগঠন আবৃত্তি সংগীত ও নৃত্য পরিবেশনায় অংশ নেবে।

তিনি আরও জানান সাঈদ জানান, সমাপনী অধিবেশনে গুণীজনদের সম্মাননা প্রদান করার পাশাপাশি শিশু দলের পরিবেশনায় থাকছে সঙ্গীত আবৃত্তি, নাটক, গীতিনাট্য, দলীয় আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান।

২ দিনব্যাপী এ শিশু উৎসবে শিক্ষা পার্টনার হিসেবে থাকছে বিএসবি-ক্যামব্রিয়ান গ্রুপ, পি আর পার্টনার এস এস কমিউনিকেশন ও এয়ারলাইন্স পার্টনার ইউএস বাংলা এয়ারলাইন্স।

শিল্প বৃত্ত একটি আধুনিক মননশীল শিল্পিত প্রচেষ্টার নাম। শিল্প বৃত্ত একটি আন্দোলনের নাম। ২০০১ সাল থেকে শিল্প বৃদ্ধের পদচারণা শুরু সেই থেকে গত ২০ বছরে হাজার হাজার শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার মহান ব্রত নিয়ে শিল্প-সংস্কৃতির অঙ্গনে সুস্থধারার সংস্কৃতিচর্চায় এ সংগঠনটি কাজ করে যাচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা