জাতীয়

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (১১ মার্চ) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮হাজার ৪৬১ পিস ইয়াবা, ১৩৩ গ্রাম ১৮ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৯০ গ্রাম গাঁজা, ৬ বোতল ফেন্সিডিল ও ৩৬টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা