জাতীয়

পাসপোর্টের মেয়াদ বাড়াতে প্রবাসীদের ফি লাগবে না

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য কোনো প্রকার ফি লাগবে না।

বুধবার (১০ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

সৌদি আরবে তিনদিনের সফর শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বুধবার সকালে ঢাকায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ একটি বৈঠক হয়েছে। বৈঠকে আমরা প্রস্তাব দিয়েছি প্রবাসীদের পাসপোর্টের এক বছর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো প্রকার ফি না নিতে। এ প্রস্তাব গৃহীত হয়েছে। এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবো। ’

তিনি বলেন, ‘প্রবাসে এক বছর পাসপোর্টের মেয়াদ বাড়াতে ২৫ ডলার ফি নেওয়া হয়। এই ফি লাগবে না। সৌদি আরবে টিকা নেওয়ার জন্য তাওয়াক্কাল অ্যাপে আবেদন করতে হয়। আমাদের প্রবাসীদের, যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে, তারা টিকা নিতে পারছিলেন না। এক বছর মেয়াদ বাড়ালে তারা সেটা নিতে পারবেন। বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে। ’

এক প্রশ্নের উত্তরে শাহরিয়ার আলম বলেন, ‘সৌদির বড় বিনিয়োগ আনতে হলে আমাদের সক্ষমতাও বাড়াতে হবে। ’

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সৌদি সীমান্তে মাইন অপসারণে সহায়তা লাগলে আমরা সেটা দেবো। কুয়েত যুদ্ধের পর গত তিন যুগ ধরে আমরা ওই অঞ্চলে এ সহায়তা দিয়ে আসছি।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা