জাতীয়

ফেনী নদীতে ব্রিজ নিয়ে আমাদের ভাবতে হবে: জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ভারত কিভাবে শেখ হাসিনাকে ফেনী নদীর উপর ব্রিজ করাতে রাজি করালো তা নিয়ে আমাদের ভাবতে হবে। সবাইকে রাজনৈতিক জাগরণ তুলতে হবে। তা না হলে ভবিষ্যতে কপালে খারাপী আছে। তাই জাতীয় স্বার্থে সবাইকে ছোট-খাট বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এ জাগরণ সৃষ্টি করতে হবে।

বুধবার (১০ মার্চ) দুপরে জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটোরিয়ামে ‘আদিপত্য প্রতিরোধ আন্দোলন’ সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সময়ে ভারতের সাথে আমাদের একটি বাণিজ্যিক চুক্তি হয়েছিল। ভারত যাতে বাংলাদেশে অবাধে যাতায়াত করতে পারে। এখন সময় এসেছে হিন্ধু বৌদ্ধ খৃষ্টান মুসলমানসহ সকলকে একত্রিত হয়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি করতে হবে।

মোদির বাংলাদেশ সফরের বিষয় উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, মোদির শাসনে ভারতে হিন্দুত্ববাদী আধিপত্য বিস্তার লাভ করেছে। ভারতে হিন্দুত্ববাদের বিস্তার মোদির নেতৃত্বেই। তাকে তার এ অবস্থান থেকে সরে আসতে হবে। না হলে মোদিকে আমাদের দরকার নেই। মোদির সফরে সবাইকে কালো পতাকা দেখাতেও আহ্বান জানান তিনি।

দুর্নীতি প্রতিরোধ আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হারুন অর রশীদ খানের সভাপতিত্বে আরেও বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, বাংলাদেশ মুসলিম সমাজের সভাপতি ডা. মাসুদ হোসেন। সভা পরিচালনা করেন আদিপত্য প্রতিরোধ আন্দোলনের সদস্য সচিব মোহাম্মদ শামসুউদ্দীন।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা