জাতীয়

সুপ্রিম কোর্টে আইনজীবীদের ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক : দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন) কার্যনির্বাহী কমিটির ২০২১-২০২২ বর্ষের নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ চলছে। বুধবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।

বৃহস্পতিবার (১১ মার্চ) আবারো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সুপ্রিমকোর্টের ৭ হাজার ৭১৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুরে ১ ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে এবারের নির্বাচনে মোট প্রার্থী হয়েছেন ৫১ জন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আবদুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত সবধরনের বিধি অনুসরণ করে প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্যরা ছাড়া এখানে অন্য কারো প্রচারণা চালানোর সুযোগ নেই।

তিনি জানান, ১৪ পদে হবে এ নির্বাচন। এর মধ্যে ৭টি সম্পাদকীয় পদ এবং ৭টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রত্যাহার শেষে ৫১ জন চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে ৭টি সম্পাদকীয় পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে সভাপতি পদে ৫ জন, দুটি সহ-সভাপতি পদের বিপরীতে ৬ জন, সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ৪ জন এবং ২টি সহ-সম্পাদক পদের বিপরীতে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি ৭টি কার্যনির্বাহী সদস্য পদের জন্য ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

গত ৭ মার্চ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে প্রার্থী পরিচিতি এবং প্রার্থীরা নির্বাচিত হলে কি কি করবেন এ বিষয় তাদের প্রতিশ্রুতি তুলে ধরেন। সুপ্রিমকোর্ট বার নির্বাচনে এ সভা (প্রজেকশন) আয়োজন করে নির্বাচন সংক্রান্ত পরিচালনা কমিটি। এই প্রজেকশন সভা নির্বাচনের প্রথায় পরিণত হয়েছে।

নির্বাচন সংক্রান্ত সকল রুলস ও বিধি বিধান অনুসরণ করে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটির প্রধান।

তিনি জানান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির (২০২১-২২ ইং) দু’দিন ব্যাপী নির্বাচনে বুধবার (১০ মার্চ) শুরু হয়ে ও পরের দিন বৃহস্পতিবার (১১মার্চ) ভোটগ্রহণ শেষ করা হবে। এরপর ওই রাতেই ভোট গণনা করা হবে।

এ নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সিনিয়র অ্যাডভোকেট আবদুল মতিন খসরু সভাপতি পদে ও অ্যাডভোকেট আব্দুল আলীম মিয়া জুয়েল সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ প্যানেল সাদা প্যানেল হিসেবে পরিচিত।

অপরদিকে বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে অ্যাডভোকেট ফজলুর রহমান ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ প্যানেল নীল প্যানেল হিসেবে পরিচিত।

এছাড়াও বিএনপির বিদ্রোহী (বিএনপিপন্থি আরেক) প্যানেল : এই প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট ওয়ালিউর রহমান খান এবং সম্পাদক পদে অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সহ-সভাপতি অ্যাডভোকেট নাহিদ সুলতানা এবং অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন লিপিসহ অনান্যারা লড়ছেন।

রেড প্যানেল (লাল) : এই প্যানেল থেকে সভাপতি পদে কে এম জাবির, সম্পাদক পদে গিয়াস উদ্দিন চৌধুরীসহ আটটি পদে নির্বাচন করছেন এবং এ ছাড়াও সতন্ত্র থেকে একজন সভাপতি প্রার্থী নির্বাচব করছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা