জাতীয়

ভোট ভালো হয়েছে, দাবি ইসি সচিবের

নিজস্ব প্রতিবেদক: সদ্য অনুষ্ঠিত পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে ভোট ভালো হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। একইসঙ্গে নীলফামারীর সৈয়দপুরে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।

ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি এ দুঃখ প্রকাশ করেন।

২৯টি পৌরসভা, চারটি উপজেলা পরিষদের উপ-নির্বাচন এবং জেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়ে ইসি সচিব বলেন, কোনো কেন্দ্রের ভোট বন্ধ করা হয়নি। আমাদের রিটার্নিং কর্মকর্তা ও মনিটরিং সেল ঘণ্টায় ঘণ্টায় যে প্রতিবেদন পাঠিয়েছে তাতে এখন পর্যন্ত যা বুঝতে পেরেছি দেশে যে নির্বাচনটি হয়েছে, তা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

সৈয়দপুরে একজন নিহত হওয়ার বিষয়টি নিয়ে সচিব বলেন, কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। এজন্য আমরা সবাই দুঃখিত। সৈয়দপুরে সরকারি মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের পাশে, কেন্দ্র থেকে দূরে, দুটি গাড়ির মধ্যে, ছোটন অধিকারী নামের এক ব্যক্তি আহত অবস্থায় ছিলেন। তাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন কোনো ছিল না। সুরতহালে এরকমই পাওয়া গেছে। কোনো আঘাতে চিহ্ন নেই। তার মৃত্যুর কারণটি জানতে গেলে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আমরা বলতে পারবো।

নির্বাচন কেমন হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কেমন হয়েছে সেটি আপনারাই বলতে পারবেন। আমিতো মনে করি ভোট ভালো হয়েছে। যদিও যে মৃত্যুটি হয়েছে সেটি কোনো পুলিশের গুলিতে হয়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এখন এই মৃত্যুটি কীভাবে হয়েছে সেটি ময়নাতদন্ত হলেই আমরা বুঝতে পারবো।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা