জাতীয়
বার নির্বাচন

সভাপতি আ.লীগের সম্পাদক বিএনপির

মাহমুদুল আলম : এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২১-২২ কার্যকরী কমিটি নির্বাচনে আওয়ামী সমর্থিত সাদা প্যানেল সভাপতি পদসহ ১৫টি পদে নিরঙ্কুশ জয়ী হয়েছেন। আর সাধারণ সম্পাদকসহ ৮টি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল।

শনিবার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টায় থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা আইনজীবী সমিতি ভবনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে ভোট গণনা শুরু হয়। এ নির্বাচনে মোট ১৭ হাজার ৭৫৬ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৭০৬ জন ভোট প্রদান করেন।

আওয়ামী সমর্থিত সাদা প্যানেলের বিজয়ীরা হলেন- সভাপতি পদে অ্যাডভোকেট আবুল বাতেন, ট্রেজারার পদে একেএম আরিফুল ইসলাম কাওছার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে একেএম সালাহউদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে শারমিন সুলতানা হ্যাপী, সাংস্কৃতিক সম্পাদক পদে সাইলা পারভীন পিয়া, অফিস সম্পাদক পদে জাকির হোসেন লিংকন, ক্রীড়া সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক পদে এএস ইমরুল কায়েশ। এছাড়া সাদা প্যানেলের সদস্য পদে সুলতানা রাজিয়া রুমা, এবিএম ফয়সাল সারোয়ার, ইমতিয়াজ আহমেদ প্রিন্স, গোলাম ইমন হোসেন, জুয়েল চন্দ্র মাদক, মো. আহসান হাবিব, মো. মহিদ উদ্দিন মহিন।

বিএনপি সমর্থিত নীল প্যানেলের বিজয়ীরা হলেন- সাধারণ সম্পাদক পদে খোন্দকার মো. হযরত আলী, সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিস, সদস্য পদে এমআরকে রাসেল, মো. হোসনী মোবারক, বাবুল আক্তার বাবু, মো. সোহাগ হাসান রনি ও মোসা. তাসলিমা আক্তার।

উল্লেখ্য,২০২০-২১ ঢাকা আইনজীবী নির্বাচনে ২৩টি পদের মধ্যে নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে এবং সাদা প্যানেল ৬টি সম্পাদকীয় পদসহ ১৩টি পদে জয়লাভ করেন।

সান ‍নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা