জাতীয়

দেওয়ানি মামলায় হাইকোর্টের একক বেঞ্চের এখতিয়ার বাড়লো

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের একক বেঞ্চের (দেওয়ানি মামলার বিচারের এখতিয়ারসম্পন্ন) আর্থিক এখতিয়ার বাড়িয়ে গেজেট প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট।

শুক্রবার সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এ সংক্রান্ত রুলস সংশোধন করার ফলে এখন থেকে হাইকোর্ট বিভাগের দেওয়ানি এখতিয়ারসম্পন্ন একক বেঞ্চ ছয় কোটি টাকা আর্থিক মূল্যমানের মামলার শুনানি করতে পারবে।

সংবিধানের ১০৭(১) অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতাবলে এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এ রুলস সংশোধন করা হয়েছে।

জানা গেছে, দেওয়ানি মামলা বিচারের ক্ষেত্রে অধস্তন আদালতের বিচারকদের আর্থিক বিচারিক এখতিয়ার বহুগুণ বাড়িয়ে সম্প্রতি আইন সংশোধন করা হয়েছে। এর মাধ্যমে পাঁচ কোটি টাকা পর্যন্ত আর্থিক মূল্যমানের মামলার আপিল ও রিভিশন এখতিয়ার দেয়া হয়েছে জেলা ও দায়রা জজ আদালতকে। ওই সংশোধনের আগে কোনো সম্পত্তির আর্থিক মূল্যমান ৫ লাখ টাকার ওপরে হলেই বিচারপ্রার্থীকে হাইকোর্টে বিচার চেয়ে আবেদন করতে হতো। আইন সংশোধনের পর এখন কোনো সম্পদের আর্থিক মূল্য ৫ কোটি টাকার বেশি হলে বিচার চাইতে হবে হাইকোর্টে। আর এ কারণেই হাইকোর্টে দেওয়ানি বিষয়াদি বিচারের ক্ষেত্রে আর্থিক এখতিয়ার সমন্বয় করতে হাইকোর্ট রুলস সংশোধন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে চার সদস্যের এ রুলস সংশোধন কমিটিতে ছিলেন বিচারপতি মজিবুর রহমান মিয়া, বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামান।

গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদে ১৮৮৭ সালের দেওয়ানি আদালত আইন সংশোধন বিল পাস করে অধস্তন আদালতে দেওয়ানি মামলা বিচারের ক্ষেত্রে বিচারকদের আর্থিক এখতিয়ার বাড়ানো হয়।

সরকারের পক্ষ থেকে আইন সংশোধন করে অধস্তন আদালতের বিচারিক এখতিয়ার বৃদ্ধি করায় হাইকোর্ট রুলস সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। কারণ হাইকোর্ট রুলসের চ্যাপটার ২-এর রুল-১ (অ্যাক্ট) (এ)-তে বলা আছে, হাইকোর্টের একক বেঞ্চের আপিল ও রিভিশন শুনানির এখতিয়ার ৬ লাখ টাকা। অন্যদিকে দেওয়ানি আইন সংশোধন করে জেলা জজকেই ৫ কোটি টাকা মূল্যমানের মামলার আপিল ও রিভিশন শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে।

আগে হাইকোর্ট বিভাগের দেওয়ানি এখতিয়ারসম্পন্ন একক বেঞ্চের আর্থিক এখতিয়ার ছিল ৬ লাখ টাকা পর্যন্ত। এখন যেহেতু অধস্তন আদালতের আর্থিক এখতিয়ার বেড়েছে, সে কারণে হাইকোর্টের দেওয়ানি মামলার বিচারের এখতিয়ারসম্পন্ন একক বেঞ্চের আর্থিক এখতিয়ার বাড়িয়ে রুলস সংশোধন করা হলো।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা