জাতীয়

মুশতাকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আইনি প্রক্রিয়ায় স্বজনরা মরদেহ গ্রহণ করেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মৃত্যু হয় লেখক মুশতাক আহমেদের।

‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের’ অভিযোগে গ্রেফতার মুশতাক গত বছরের মে মাস থেকে কারাবন্দি ছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। এদিকে মৃত্যু নিয়ে স্বজনরা গণ্যমাধ্যমের সঙ্গে কথা বলতে না চাইলেও তার সহকর্মীরা করেছেন নানা অভিযোগ।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সাফি মোহায়মেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তার শরীরে আঘাত কিংবা কোনো সিমটম পাওয়া যায়নি। তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর চূড়ান্ত কারণ বলা যাবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা