জাতীয়

কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীর্ঘদিন সরকারে থাকার সুযোগে সব খাতে উন্নয়ন করা সম্ভব হচ্ছে। তিনি বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের লক্ষ্য।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ মেরিন একাডেমির চট্টগ্রাম ক্যাম্পাসে ৫৫তম ব্যাচের ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, নিজেকে সুরক্ষিত রাখুন। আপনার সুরক্ষা অন্যকেও সুরক্ষিত করবে। টিকা দেয়ার পর এটা কেউ মনে করবেন না যে সমস্যা সব সমাধান হয়ে গেছে। আমরা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছি। আমি অনুরোধ করব আপনারা সকলেই স্বাস্থ্য সুরক্ষা, নিয়ম-নীতি মেনে চলবেন। মাস্ক ব্যবহার করা, হাত পরিষ্কার রাখা একান্তভাবে প্রয়োজন।

শেখ হাসিনা বলেন, এটা মনে রাখতে হবে যে, সব সময় মাস্ক পড়তে হবে। নিয়ম কানুন মেনে চলতে হবে। আমি আশা করি প্রত্যেকেই সেদিকে লক্ষ্য রাখবেন। বাংলাদেশের মানুষের যেন সব ধরনের স্বাস্থ্য সেবা পায়, আমরা সে চেষ্টা করছি।

দেশের সমুদ্র সীমা আইন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দুর্ভাগ্য যে জাতির পিতা ১৯৭৪ সালে সমুদ্র সীমা আইন করলেও পঁচাত্তরের পরবর্তী সময়ে যারা ক্ষমতায় এসেছিল তারা কিন্তু এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। জেনারেল জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, খালেদা জিয়া তাদের কোনো উদ্যোগই ছিলো না। তারা দেশটিকে চিনতো না, জানতোও না।‌ আমরা ক্ষমতায় আসার পর থেকে উদ্যোগ গ্রহণ করি।

তিনি বলেন, আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। এ সমুদ্র সম্পদ আমরা নিজেদের অর্থনৈতিক কাজেও ব্যবহার করতে পারি। তাছাড়া আমাদের বে অব বেঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। বিশ্বের অনেক ব্যবসা-বাণিজ্য এখান থেকে চলে। তাছাড়া নদীগুলোতে আমরা নাব্যতা ফিরিয়ে এনে দেশের নৌ-পথকে আরও উন্নত, আরও সচল করে দিচ্ছি। যার মাধ্যমে দেশের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে পণ্য পরিবহন খুব সুষ্ঠু ও সুন্দরভাবে করা যাবে। সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা