জাতীয়

‘বৌদ্ধ ধর্মাবলম্বীরা মানবিক আদর্শের অংশীদার’

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মহান মুক্তিযুদ্ধে সবাই অংশ নিয়ে এদেশ স্বাধীন করেছে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তিপ্রিয় ও মানবিক আদর্শের অংশীদার। বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে আছে হাজার বছরের বৌদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি। এদেশের বিভিন্ন স্থানে প্রাচীন বৌদ্ধ বিহার ও শিল্প সংস্কৃতির নিদর্শন বিদ্যমান রয়েছে। ধ্যান-জ্ঞান, শিক্ষা, সংস্কৃতি চর্চা ও মুক্তি সংগ্রামে বৌদ্ধরা অসামান্য অবদান রেখেছেন।’

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. ধর্মসেন মহাথেরোরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. ধর্মসেন মহাথেরোরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনে আমি বৌদ্ধ সম্প্রদায়ের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘সংঘরাজ ড. ধর্মসেন মহাথেরোর একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। দেশে আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি আজীবন কাজ করেছেন। তিনি ছিলেন বিনয় ও প্রজ্ঞার স্তম্ভ স্বরূপ। দেশে-বিদেশে সংঘসমাজ ও গৃহীসমাজের ঐক্য, সংহতি, সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠায় তিনি ধর্ম বাণীর মাধ্যমে উপদেশ দিয়েছেন। মহাকারুণিক তথাগত বুদ্ধের অমিয় মৈত্রী বাণী ও চতুরার্য সত্যের নির্মোহ ধারক-বাহক হিসেবে বৌদ্ধ তথা জাতির কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। আমি এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা